মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু » যুক্তরাজ্যের নগরমন্ত্রীর দায়িত্ব পেলেন: টিউলিপ সিদ্দিক
যুক্তরাজ্যের নগরমন্ত্রীর দায়িত্ব পেলেন: টিউলিপ সিদ্দিক
বিবিসি২৪নিউজ,রুপা শামীমা লন্ডন থেকে: যুক্তরাজ্যের নগরমন্ত্রী হয়েছেন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। তিনি আর্থিক পরিষেবা খাতের তত্ত্বাবধান করবেন বলে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
ব্লুমবার্গ জানায়, ব্রিটিশ সরকার এখনো টিউলিপের মন্ত্রী হিসেবে নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি। নগরমন্ত্রী হিসেবে টিউলিপ বিম আফোলামির উত্তরসূরী হবেন।
আগের কনজারভেটিভ সরকারের আমলে এইচএসবিসির সাবেক ব্যাংকার বিম নগরমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
সদ্য সমাপ্ত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন টিউলিপ। হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনে ২৩ হাজার ৪৩২ ভোট পেয়েছেন টিউলিপ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস মাত্র আট হাজার ৪৬২ ভোট পান।
এটি লেবার পার্টির হয়ে টানা চতুর্থবারের মতো জয় টিউলিপের।
২০২১ সাল থেকে লন্ডনের সিটি অব ফিনান্সিয়াল ডিস্ট্রিকের আর্থিক সেবার জন্য নীতিমালা তৈরিতে নেতৃত্ব দিয়ে আসছেন টিউলিপ। গত মে মাসে ফিনান্সিয়াল টাইমকে টিউলিপ জানান, আর্থিক প্রতিযোগিতা ও উন্নতির পথে বাধাগুলো দূর করতে যুক্তরাজ্যের বাজার নিয়ন্ত্রক ফিনান্সিয়াল কন্ডাক্ট অথরিটিকে আরো এগিয়ে নিয়ে যাবে লেবার পার্টি। কনজারভেটিভ পার্টির একযুগের বেশি শাসনের অবসান ঘটিয়ে এবার যুক্তরাজ্যের ক্ষমতায় এসেছে লেবার পার্টি।
দেশটির প্রধানমন্ত্রী হয়েছেন দলীয় প্রধান কিয়ার স্টারমার।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 