শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » এফ-সিক্সটিন যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » এফ-সিক্সটিন যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন
৭২৮ বার পঠিত
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এফ-সিক্সটিন যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: এফ-সিক্সটিন যুদ্ধবিমানের প্রথম চালানটি ইউক্রেনের পথে রয়েছে। বোমার আক্রমণ প্রতিহত করতে সক্ষম এই যুদ্ধবিমানগুলো। আসন্ন গ্রীষ্মেই এই বিমানগুলো যুদ্ধ ক্ষেত্রে ব্যবহার করবে ইউক্রেনের বাহিনী।

বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে চলমান ন্যাটো সম্মেলনে এক বিবৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউস। খবর দ্য গার্ডিয়ানের।

বিবৃতিতে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শুফ এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন বলেছেন—ইউক্রেনের পাইলটদের টানা কয়েক মাসের প্রশিক্ষণ এবং দেশগুলোর মধ্যে রাজনৈতিক আলোচনার পর কিয়েভের কাছে এফ-সিক্সটিনের হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে।দুই নেতা দাবি করেছেন, আসন্ন গ্রীষ্মেই এফ-সিক্সটিন ব্যবহার করে রুশ বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করবে ইউক্রেনের বাহিনী। যুদ্ধক্ষেত্রের চিত্র বদলে দেওয়ার জন্য ইউক্রেনকে ৮৫টি যুদ্ধ বিমান দেওয়া হচ্ছে। এর মধ্যে প্রথম চালান ইতোমধ্যেই ইউক্রেনের পথে রয়েছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাটো সম্মেলনে এফ-সিক্সটিন যুদ্ধবিমান নিয়ে একটি ঘোষণা আসবে এমনটি আগে থেকেই ধারণা করা হচ্ছিল। ধ্বংসাত্মক এই যুদ্ধবিমানের সাহায্যে ইউক্রেনের যোদ্ধারা রাশিয়ান গ্লাইড বোমার আক্রমণকেও ঠেকিয়ে দিতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। তবে প্রথম চালানে কতগুলো বিমান ইউক্রেনে যাচ্ছে সেই সংখ্যাটি জানা যায়নি।

এফ-সিক্সটিন যুদ্ধবিমানের প্রথম চালান ইউক্রেনের জন্য একটি দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে। এই যুদ্ধবিমানের জন্য দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর কাছে গত প্রায় ১৮ মাস ধরেই ধরনা দিচ্ছিলেন। অবশেষে প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হওয়ায় ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলেনস্কি। তিনি আশা করছেন—৮৫টি নয়, বরং আরও অনুদানের মাধ্যমে অন্তত ১৩০টি এফ-সিক্সটিন তিনি হাতে পাবেন।

জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের বিমান প্রতিরক্ষাকে শক্তিশালী করতে এফ-১৬ ব্যবহার করা হবে। আমি আত্মবিশ্বাসী নৃশংস রুশ আক্রমণ থেকে ইউক্রেনীয়দের আরও ভালোভাবে রক্ষা করার জন্য তারা আমাদের সহায়তা করবে।’

প্রতিবেদনে বলা হয়েছে, নেদারল্যান্ডস ও ডেনমার্ক ছাড়াও নরওয়ে এবং বেলজিয়ামও ভবিষ্যতে ইউক্রেনকে এফ-১৬ সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে।

১৯৭০-এর দশকে ডিজাইন করা এফ-১৬ যুদ্ধবিমান রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে কতটা কার্যকর হবে তা এখনো স্পষ্ট নয়। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা প্রসারিত করার সময়, বিমান ঘাঁটিগুলোতে এই যুদ্ধবিমানগুলোকে রুশ হামলা থেকে সুরক্ষিত রাখাও বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

রাশিয়া দাবি করেছে, চলতি মাসেই তারা মাইরোডের একটি বিমানঘাঁটিতে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের পাঁচটি এসইউ-২৭ জেট ধ্বংস করে দিয়েছে।

মঙ্গলবার রাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছিলেন, ন্যাটো সদস্যরা চারটি প্যাট্রিয়ট অ্যান্টি মিসাইল ব্যাটারি সরবরাহ করবে। একই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে ইতালিও। এগুলো রাশিয়ার আক্রমণ থেকে ইউক্রেনের বিমানঘাঁটিগুলোকে রক্ষা করার জন্য ব্যবহার করা যেতে পারে।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না