বৃহস্পতিবার, ১ আগস্ট ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তির আলোচনা স্থগিত করেছে ইইউ
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তির আলোচনা স্থগিত করেছে ইইউ
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: বাংলাদেশের চলমান পরিস্থিতিতে নতুন অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী সেপ্টেম্বর মাসে প্রথম দফার এই আলোচনা শুরু হওয়ার কথা ছিল।
বুধবার (৩১ জুলাই) ইইউর ফরেন অ্যাফেয়ার্স বিভাগের মুখপাত্র নাবিলা মাসরালি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশের বিরাজমান পরিস্থিতিতে এই আলোচনা স্থগিত করা হয়েছে। আলোচনার জন্য নতুন কোনো তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।
ইউরোপীয় ইউনিয়ন অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির আওতায় একটি দেশের সঙ্গে অর্থনৈতিক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা দিয়ে থাকে। বাংলাদেশ ও ইইউয়ের মধ্যে বাণিজ্য, অর্থৈনৈতিক ও উন্নয়ন সম্পর্ক বাড়ানোর লক্ষ্য ছিল এ চুক্তির অধীনে। সে লক্ষ্যে গত বছরের ২৫ অক্টোবর নতুন ইউরোপীয় ইউনিয়ন–বাংলাদেশ অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত হয়। ব্রাসেলসে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন উপস্থিত ছিলেন।
ইইউ বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার, ২০২৩ সালে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের ২০ দশমিক ৭ শতাংশই হয়েছে ইউরোপীয় এই ব্লকের সঙ্গে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 