শনিবার, ১০ আগস্ট ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | নির্বাচন | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » গাজায় যুদ্ধবিরতি নিয়ে যে বার্তা দিলেন কমলা হ্যারিস
গাজায় যুদ্ধবিরতি নিয়ে যে বার্তা দিলেন কমলা হ্যারিস
বিবিসি২৪নিউজ,যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় যুদ্ধবিরতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস। মার্কিন অঙ্গরাজ্য অ্যারিজোনায় সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন। শনিবার (১০ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত রাতে কমলা হ্যারিসের ভাষণ দেওয়ার সময় ফিলিস্তিনপন্থীরা ফ্রি ফিলিস্তিন, ফিলিস্তিন বলে স্লোগান দেওয়া শুরু করেন। সেইসময় হ্যারিস বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, এখন যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি চুক্তি সম্পন্ন করার সময়।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, যুদ্ধবিরতি চুক্তি ও জিম্মিদের বাড়িতে ফিরে আনার জন্য প্রেসিডেন্ট এবং আমি দিন-রাত কাজ করছি। তাই আমি আপনাদের এই আওয়াজকে শ্রদ্ধা করি কিন্তু এখানে আমরা ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই নিয়ে কথা বলতে এসেছি।
গত বছরের অক্টোবরে গাজা থেকে ইসরায়েলে হাজার হাজার রকেট ছোড়ে হামাস। সেইসঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভুখণ্ড ভেদ করে তাণ্ডব চালায়। সেইসময় অন্তত ১২০০ জন নিহত হয় এবং দুই শতাধিক ব্যক্তিকে জিম্মি করে হামাস। এর জবাবে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছে ৩৯ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছে ৯০ হাজারের বেশি। সেইসঙ্গে ২০ হাজারের বেশি শিশু নিখোঁজ রয়েছে।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 