শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
সোমবার, ২৬ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সচিবালয়ে সংঘর্ষ: আসামি ১০ হাজার আনসার
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সচিবালয়ে সংঘর্ষ: আসামি ১০ হাজার আনসার
৬৩১ বার পঠিত
সোমবার, ২৬ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সচিবালয়ে সংঘর্ষ: আসামি ১০ হাজার আনসার

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে রবিবার (২৫ আগস্ট) সচিবালয়ে ভাঙচুর ও অবরুদ্ধ করে রাখেন আনসার সদস্যরা। পরে সচিবালয়ে আটকে পরা উপদেষ্টা, সমন্বয়ক ও সচিবসহ কর্মকর্তাদের উদ্ধারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা গেলে তাদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ হয়। শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ ও সেনা সদস্যদের ওপর হামলার ঘটনায় সাধারণ আনসার সদস্যদের বিরুদ্ধে ডিএমপির তিন থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৪২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ হাজার আনসার সদস্যকে আসামি করা হয়েছে। তিন মামলায় এখনও পর্যন্ত ৩৬৯ জন আনসার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে শাহবাগ, রমনা ও পল্টন থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানায় কর্মর্কতারা। শাহবাগ থানা সূত্রে জানা যায়, সচিবালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। এ মামলায় এজাহারনামা আসামি ২০৮ জন এবং অজ্ঞাতনামা আরও ৩ হাজার আনসার সদস্যকে আসামি করা হয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় ১৮৯ জন আনসার সদস্য গ্রেফতার আছেন।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আজাহারুল ইসলাম বলেন, ‘সচিবালয়ের ঘটনায় শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায় ২০৮ জন আনসার সদস্যের নাম উল্লেখ করে অজ্ঞাত হিসেবে দুই থেকে তিন হাজার জনকে আসামি করা হয়েছে। এ মামলায় এখনও পর্যন্ত ১৮৯ জন আনসার সদস্য গ্রেফতার আছে।’

পল্টন থানা সূত্রে জানা যায়, একই ঘটনায় পল্টন থানায়ও আন্দোলনরত আনসার সদস্যদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এ মামলায় এজাহারনামীয় আসামি ১১৪ জনে নাম উল্লেখ করে আরও ৪ হাজার আনসার সদস্যকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ মামলায় ৯৫ জন আনসার সদস্যকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ।

রমনা থানা সূত্রে জানা যায়, সচিবালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় রমনা থানায়ও একটি মামলা হয়েছে। মামলায় ৯৮ জন আনসার সদস্যের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩ হাজার আনসার সদস্যকে আসামি করা হয়েছে। এ মামলায় রমনা থানায় এখনও পর্যন্ত গ্রেফতার ৮৫ জন আনসার সদস্য।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প