সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ময়মনসিংহের সীমান্ত থেকে সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত আটক
ময়মনসিংহের সীমান্ত থেকে সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত আটক
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ চারজনকে আটক করেন এলাকাবাসী। পরে তাঁদের পুলিশে দেন তাঁরা। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া।
ওসি চাঁন মিয়া বলেন, আজ সোমবার সকাল ছয়টার দিকে ধোবাউড়া সীমান্তে একটি প্রাইভেট কারসহ চারজনকে আটক করে পুলিশে দেন এলাকাবাসী।
আটক অন্য দুজন হলেন একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহবুবুর রহমান ও প্রাইভেট কারের চালক সেলিম।
ওসি চাঁন মিয়া বলেন, চারজন ধোবাউড়া-পূর্বধলা সীমান্তবর্তী এলাকা থেকে আটক হন। বর্তমানে তাঁরা থানা-পুলিশের হেফাজতে আছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি না সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শামীম হোসেন বলেন, জনতা তিন সাংবাদিকসহ চারজনকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ তাদের নিরাপত্তা হেফাজতে রেখেছে। বিষয়টি পুলিশ সদর দপ্তরে জানানো হয়েছে। যে সব থানায় তাদের বিরুদ্ধে মামলা আছে, সে সব থানা তথ্য জানিয়ে তাদের নিতে পারবে। তাদের বিরুদ্ধে ময়মনসিংহে কোনো মামলা নেই।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 