শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » ছুটির দিনে | জাতীয় | জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » পাহাড়ি-বাঙালি সংঘর্ষে নিহত ৩, রাঙামাটিতে ১৪৪ ধারা জারি
পাহাড়ি-বাঙালি সংঘর্ষে নিহত ৩, রাঙামাটিতে ১৪৪ ধারা জারি
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: রাঙামাটিতে পাহাড়ি ও বাঙালি সংঘর্ষের ঘটনায় তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়িন্ত্রণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) খাগড়াছড়ির দীঘিনালার ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটি শহরের বনরূপা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন খান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে ১৪৪ জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙ্গামাটি জেলার পৌরসভা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং জনগণের জানমাল ক্ষতিসাধনের আশঙ্কা রয়েছে। তাই আজ শুক্রবার দুপুর ১টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলার পৌরসভা এলাকায় ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ মোতাবেক ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তাতে উল্লেখ করা হয়।
এদিকে পাহাড়ি-বাঙালি মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় নিহত হয়েছেন তিনজন। একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাদিয়া আক্তার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে খাগড়াছড়ির দীঘিনালা ঘটনাকে কেন্দ্র করে আদিবাসী ছাত্ররা বিক্ষোভ মিছিল নিয়ে রাঙামাটি শহরের বনরূপা এলাকায় আসে।
এ সময় তারা বেশ কয়েকটি গাড়ি ও দোকানে হামলা চালায়। খবর পেয়ে বাঙালিরা প্রতিরোধের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষের ঘটনায় বেশ কিছু দোকানে অগ্নিসংযোগও করা হয়। পরে সেনবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে শহরে এখনো পরিস্থিতি থমথমে রয়েছে।
শহরে পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।




ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা
সাইবার হামলার শঙ্কা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
সৌদি আরবে বিমানের সব ফ্লাইট স্থগিত
সরকারের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকা
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
পর্যটকদের নিরাপত্তা বিবেচনা সাজেকে ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা 