শিরোনাম:
●   টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা ●   পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী ●   এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ●   আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা ●   বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান ●   মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান ●   আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা ●   ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা ●   মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। ●   ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

BBC24 News
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | নির্বাচন | পরিবেশ ও জলবায়ু » ট্রাম্প ভণ্ড বললেন : কমলা হ্যারিস
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | নির্বাচন | পরিবেশ ও জলবায়ু » ট্রাম্প ভণ্ড বললেন : কমলা হ্যারিস
৮৫০ বার পঠিত
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রাম্প ভণ্ড বললেন : কমলা হ্যারিস

---বিবিসি২৪নিউজ, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভণ্ড বলে আখ্যা দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। কমলার অভিযোগ, ট্রাম্প এবং তার দল গর্ভপাত নিয়ে ভণ্ডামি করছেন। জর্জিয়ায় স্থানীয় সময় শুক্রবার এক জনসভায় কমলা এ কথা বলেন।

সম্প্রতি এই অঙ্গরাজ্যে গর্ভধারণ সংক্রান্ত জটিলতায় দুই নারীর মৃত্যু হয়। এই মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করেন কমলা হ্যারিস। কারণ জর্জিয়ায় গর্ভপাত নিষিদ্ধ।

সমাবেশে কমলা হ্যারিস ট্রাম্প ও রিপাবলিকান দলকে ইঙ্গিত করে বলেন, এই ভণ্ডরা এমনভাবে কথা বলেন যে মনে হয় গর্ভপাত বন্ধের মধ্যেই নারী ও শিশুদের কোনো স্বার্থ লুকিয়ে আছে। যুক্তরাষ্ট্রে অন্তত ২০টি অঙ্গরাজ্যে সম্পূর্ণ বা আংশিকভাবে গর্ভপাত নিষিদ্ধ। জর্জিয়ায় গর্ভধারণের ছয় সপ্তাহ পেরিয়ে গেলে অধিকাংশ ক্ষেত্রেই আইনে গর্ভপাত নিষিদ্ধ।

রিপাবলিকান পার্টির ১১১ জন সাবেক আইনপ্রণেতা তাদের দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন জানিয়ে চিঠি দিয়েছেন। এই মুহূর্তে প্রেসিডেন্ট হওয়ার জন্য ট্রাম্পের যোগ্যতার ঘাটতি রয়েছে বলেও উল্লেখ করেছেন তারা।

গত বুধবার কমলা হ্যারিসের নির্বাচনি প্রচারণা দপ্তর চিঠিটি প্রকাশ করেছে। সেখানে স্বাক্ষর রয়েছে এই ১১১ জন সাবেক কংগ্রেসম্যানের। ঐ এমপিরাও চিঠিটির বিষয়বস্তু এবং নিজেদের নাম স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে বলা হয়েছে, ‘আমরা বিশ্বাস করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে অবশ্যই একজন নীতিবান, গম্ভীর এবং অবিচল নেতা হতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় যেসব গুণাবলী এবং সক্ষমতা প্রয়োজন, সেসব কমলা হ্যারিসের রয়েছে, ডোনাল্ড ট্রাম্পের নেই।



এ পাতার আরও খবর

পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের
ওয়াশিংটন সম্পূর্ণ প্রস্তুত, উপযুক্ত সময়ে শেষ করে দেওয়া হবে ইরানকে: ট্রাম্প ওয়াশিংটন সম্পূর্ণ প্রস্তুত, উপযুক্ত সময়ে শেষ করে দেওয়া হবে ইরানকে: ট্রাম্প
ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’ ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’
আর মাত্র কয়েক ঘণ্টা, ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা একমাত্র তিনিই জানেন: হোয়াইট হাউস আর মাত্র কয়েক ঘণ্টা, ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা একমাত্র তিনিই জানেন: হোয়াইট হাউস
ইরানে কি পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র? কী বলল হোয়াইট হাউস ইরানে কি পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র? কী বলল হোয়াইট হাউস

আর্কাইভ

টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান