শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ভারতের সঙ্গে অমীমাংসিত বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান চায় বিএনপি
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ভারতের সঙ্গে অমীমাংসিত বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান চায় বিএনপি
৪৮৬ বার পঠিত
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতের সঙ্গে অমীমাংসিত বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান চায় বিএনপি

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: পানি সমস্যা ও সীমান্ত হত্যা বন্ধসহ ভারতের সঙ্গে বিদ্যমান সমস্যাগুলোর দ্রুত সমাধান চায় বিএনপি।

রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়টি তুলে ধরেন।

বিকালে ভারতীয় হাই কমিশনারের গাড়ি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে। হাই কমিশনারের সঙ্গে উপ-হাই কমিশনার প্রভন বাধে উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে দুই দেশের মধ্য দ্বি-পাক্ষিক উন্নয়ন, বিভিন্ন সমস্যাবলি নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকের পর মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্ক আরও কীভাবে গভীর করা যায়, দৃঢ় করা যায়- সে বিষয়ে আলোচনা হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের যে সমস্যাগুলো রয়েছে আমরা সেগুলো তুলে ধরেছি। আমাদের পানি সমস্যার দ্রুত সমাধান হওয়া দরকার-আমরা সে কথা বলেছি। সীমান্ত হত্যা বন্ধ করা প্রয়োজন- সে কথাগুলোও বলেছি। সেই সঙ্গে সিকিউরিটির যে বিষয়টা আছে সেটা নিয়েও কথা বলেছি।

তিনি বলেন, ‘তারা (ভারতীয় হাই কমিশনার) বলেছেন যে, তারা এই বিষয়গুলোতে সজাগ। তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে এই সমস্যাগুলোর কীভাবে সমাধান করা যায়। তাদের মূল বক্তব্য হচ্ছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চান। বিশেষ করে এই পরিবর্তনের (ছাত্র-জনতার বিপ্লবে ক্ষমতার পরিবর্তন) পরে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদের সঙ্গে তারা ইতোমধ্যে যোগাযোগ করেছেন, কথা বলেছেন।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘বিএনপি এজ এ পলিটিক্যাল পার্টি, আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর সম্পর্ক দৃঢ় করতে চান। এই সম্পর্কের মধ্যে কী করে আরও সুস্থতা, আরও পজেটিভিটি নিয়ে আসা যায়- সেটা নিয়ে তারা কাজ করতে আগ্রহী।’

কূটনীতিকদের সঙ্গে বৈঠকগুলোতে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী থাকলেও আজ তিনি অনুপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার তিনি যুক্তরাষ্ট্র সফরে গেছেন।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প