শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

BBC24 News
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » জাতিসংঘ অধিবেশন: নিউইয়র্কে সরকারপ্রধানদের নিরাপত্তা নিয়ে শঙ্কা
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » জাতিসংঘ অধিবেশন: নিউইয়র্কে সরকারপ্রধানদের নিরাপত্তা নিয়ে শঙ্কা
১১৫৪ বার পঠিত
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতিসংঘ অধিবেশন: নিউইয়র্কে সরকারপ্রধানদের নিরাপত্তা নিয়ে শঙ্কা

---বিবিসি২৪নিউজ,এম ডি জালাল, যুক্তরাষ্ট্র থেকে: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জড়ো হচ্ছেন ১৪০ জনেরও বেশি বিশ্বনেতা। তাদের মধ্যে রয়েছেন– ইসরায়েল, ফিলিস্তিন ও ইউক্রেনের রাষ্ট্রপ্রধানও। উচ্চ পর্যায়ের এই বৈঠকের অতিথিদের নিরাপদ রাখা মার্কিন সিক্রেট সার্ভিসের জন্য বড় একটি চ্যালেঞ্জ। সাম্প্রতিক সময়ে সংস্থাটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার দুটি ঘটনা প্রতিরোধে ‘ব্যর্থতার’ ঘটনায় ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।

জাতিসংঘ অধিবেশনে বিশ্বের অনেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এক শহরে এবং একই সময়ে এক ছাদের নিচে জড়ো হন। সিক্রেট সার্ভিস প্রতিবছর তাদের জন্য সবচেয়ে জটিল এই আয়োজনের নিরাপত্তার দায়িত্বে থাকে। এরই মধ্যে নিউইয়র্ক সিটিকে নিরাপত্তার চাদরে ঢেলে ফেলা হয়েছে।

---নিউইয়র্ক সিটি পুলিশ, জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা পরিষেবা, অন্যান্য সংস্থাগুলো মিলে পুরো শহরের নিরাপত্তা পরিকল্পনা তৈরি করে। এই আয়োজনকে কেন্দ্র করে সিক্রেট সার্ভিস সারাবিশ্বের বিভিন্ন জায়গা থেকেও এজেন্টদের নিয়ে আসে। কোস্টগার্ড জাতিসংঘের কাছে ইস্ট রিভারে প্রবেশাধিকার সীমাবদ্ধ করছে এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন শহরের আকাশপথ বন্ধ করে দিচ্ছে।

ফ্লোরিডায় ট্রাম্পের ওপর হত্যাচেষ্টার ঘটনার পর সিক্রেট সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক রোনাল্ড এল রো জুনিয়র বলেন, এজেন্টরা একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করছে এবং তারা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। সিক্রেট সার্ভিসের নিউইয়র্ক ফিল্ড অফিসের দায়িত্বে থাকা স্পেশাল এজেন্ট প্যাট্রিক ফ্রেনি বলেন, জাতীয় বিশেষ নিরাপত্তা ইভেন্ট ঘিরে আন্তঃসংস্থা পরিকল্পনা, যোগাযোগ ও সহযোগিতার সর্বোচ্চ সমন্বয় করা হয়েছে। রাষ্ট্র ও সরকারপ্রধানদের নিরাপত্তায় আমরা শহরের চারপাশে ঘুরে বেড়াচ্ছি। এফবিআই, ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্টসহ ১০টি স্থানীয় এবং ফেডারেল সংস্থা এগুলো নিয়ে কাজ করছে।

---তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর একটি হলো, তাদের সবাইকে এখানে নিয়ে আসা এবং তার পরে নিরাপদে চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা। একই সময়ে ১৪০টির বেশি গাড়িবহর একটি এলাকায় নিয়ে আসা অবশ্যই চ্যালেঞ্জের। আমরা সবার নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না