মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » জাতিসংঘে ইউনূস-বাইডেন বৈঠক, বাংলাদেশকে সবধরনের সহযোগিতা করবে: যুক্তরাষ্ট্র
জাতিসংঘে ইউনূস-বাইডেন বৈঠক, বাংলাদেশকে সবধরনের সহযোগিতা করবে: যুক্তরাষ্ট্র
বিবিসি২৪নিউজ,এম ডি জালাল, জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের (নিউইয়র্ক) থেকে: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।
আজ মঙ্গলবার রাতে (নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সকালে) জাতিসংঘের সদর দপ্তরের নির্ধারিত সভাকক্ষে বৈঠকটি হচ্ছে। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে ড. ইউনূস গতকাল সোমবার নিউইয়র্কে পৌঁছান। জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে তিনি সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন।
আজ সকালে এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন, জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কসহ অন্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ 