শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু » জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সিগেরু
জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সিগেরু
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সিগেরু ইশিবাসাবেক প্রতিরক্ষা মন্ত্রী শিগেরু ইশিবা শুক্রবার (২৭ সেপ্টেম্বর) তার দলের নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের পর জাপানের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
৬৭ বছর বয়সী এ ব্যক্তি দীর্ঘদিনের শাসক কেলেঙ্কারিতে জর্জরিত লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নিয়ন্ত্রণ নেন এবং নিম্নকক্ষে তার দলের সংখ্যাগরিষ্ঠতার কারণে অক্টোবরে সংসদের অধিবেশন শুরু হলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির কমান্ড গ্রহণ করবেন।
খবর সিএনএন’র
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রায় সাত দশকব্যাপী জাপান শাসন করছে এলডিপি। পার্লামেন্টে তাদেরই সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলের নেতাই পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলে প্রায় নিশ্চিতভাবে বলা যায়।
দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ইশিবা।
আগামী সোমবার পদত্যাগ করবেন কিশিদা ও তার মন্ত্রীসভা।
মঙ্গলবার এক বিশেষ অধিবেশনে ইশিবাকে তার দায়িত্ব অর্পণ করা হবে।
ভোটে জয়লাভের পর এলডিপির আইনপ্রণেতাদের উদ্দেশ্যে এক বার্তায় ইশিবা বলেছেন, জনগণের ওপর আমাদের আস্থা রাখতে হবে।
সাহস ও দায়িত্ববোধের সঙ্গে সত্যের পথে থাকতে হবে। আমরা সবাই যেন আবার হাসিমুখে বাঁচতে পারি, সেটা নিশ্চিতে জাপানকে নিরাপদ করে তুলতে আমরা একসঙ্গে কাজ করে যাব।




ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার 