বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » রাশিয়ার বিরুদ্ধে ‘বিজয়ের জন্য’ নেটোতে যোগদানের আমন্ত্রণ চান : জেলেন্সকি
রাশিয়ার বিরুদ্ধে ‘বিজয়ের জন্য’ নেটোতে যোগদানের আমন্ত্রণ চান : জেলেন্সকি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বুধবার রুশ আগ্রাসনের বিরুদ্ধে তার “বিজয় পরিকল্পনা” দেশটির পার্লামেন্টের সামনে উপস্থাপন করেন। সেখানে তিনি ইউক্রেনকে বিনা শর্তে নেটো জোটে যোগদানের আমন্ত্রণ পাঠানো ও আগামীতে আরও রুশ আগ্রাসন নিরুৎসাহিত করতে পরমাণু অস্ত্র নয় এমন প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের দাবি জানান।
“আমাদের অংশীদারদের সঙ্গে একত্রে কাজ করে সামগ্রিক পরিস্থিতির পরিবর্তন আনতে হবে যাতে যুদ্ধ শেষ হয়। পুতিনের চাওয়াকে পাত্তা না দিয়েই,” জেলেন্সকি বলেন। “আমাদের পরিস্থিতি পাল্টাতে হবেই, যাতে রাশিয়াকে শান্তি প্রতিষ্ঠায় বাধ্য করা যায়।”
পরিকল্পনার অন্যান্য অংশে রয়েছে ইউক্রেনের মিত্রদের কাছ থেকে যুদ্ধ-পরবর্তী পুনর্নির্মাণ সহায়তা এবং প্রাকৃতিক খনিজ সম্পদকে সুরক্ষিত রাখায় সহযোগিতার আশ্বাস।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে জেলেন্সকি পশ্চিমা নেতাদের সঙ্গে বৈঠকে এই পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন।
তিনি জানান, বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে ব্রাসেলসে একটি সম্মেলনে যোগ দেবেন এবং এই আলোচনা অব্যাহত রাখবেন।
রাশিয়া ইউক্রেনের নেটো জোটে যোগদানের বিষয়টির বিরোধিতা করে। নেটোর নেতাদের ভাষ্য, এ বিষয়টির সুরাহা শুধুমাত্র ইউক্রেন ও জোটের মধ্যেই হতে পারে।
ক্রেমলিনের মুখপাত্র দমিত্রি পেসকভ জেলেন্সকির এই প্রস্তাবকে “ক্ষণস্থায়ী শান্তি পরিকল্পনা” হিসেবে অভিহিত করে একে নাকচ করেন।
“কিয়েভের শাসকদের জন্য একমাত্র গ্রহণযোগ্য শান্তি পরিকল্পনা হচ্ছে তাদের অবলম্বন করা নীতির অসাড়তা অনুধাবন করে বাস্তবতাকে মেনে নেওয়া, পেস্কভ বলেন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 