শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু » জার্মানিতে বাইডেনের ঝটিকা সফর,আলোচনায় প্রাধান্য পাচ্ছে- মধ্যপ্রাচ্য ও ইউক্রেন
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু » জার্মানিতে বাইডেনের ঝটিকা সফর,আলোচনায় প্রাধান্য পাচ্ছে- মধ্যপ্রাচ্য ও ইউক্রেন
১১৫৬ বার পঠিত
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জার্মানিতে বাইডেনের ঝটিকা সফর,আলোচনায় প্রাধান্য পাচ্ছে- মধ্যপ্রাচ্য ও ইউক্রেন

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার ঝটিকা সফরে জার্মানিতে গিয়েছেন। ট্রান্স-আটলান্টিক ঐক্যের বিষয়ে জোর দিতে এবং জার্মানির সর্বোচ্চ নাগরিক সম্মান গ্রহণ করতে তিনি সে দেশে সশরীরে উপস্থিত হয়েছেন।

বিভিন্ন বিষয় নিয়ে রুদ্ধদ্বার আলোচনা করতে বাইডেন বার্লিনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আলোচ্য বিষয়গুলির মধ্যে রয়েছে–রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখা এবং মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রের দ্বারা চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী হামাসের নেতার ইসরায়েলি বাহিনীর হাতে হত্যার খবরে শুক্রবারের রাষ্ট্রীয় সফরে গাজার যুদ্ধের বিষয়টি স্বতঃপ্রণোদিতভাবে উঠে এসেছে। উল্লেখ্য, গত বছর ৭ অক্টোবরে ইসরায়েলের উপর হামাসের অতর্কিত হামলার ফলে এই ভূখণ্ডে যুদ্ধের সূত্রপাত ঘটেছে।

বৃহস্পতিবার বিকালে জার্মানিতে অবতরণের কয়েক মিনিট পরে বিমানবন্দরে দাঁড়িয়ে বাইডেন ইসরায়েলি বাহিনীর হাতে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের হত্যাকে “বিশ্বের জন্য ভাল দিন” বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, “এখন সামনে এগিয়ে যাওয়ার সময়। গাজায় যুদ্ধবিরতির দিকে অগ্রসর হোন এবং নিশ্চিত করুন, গোটা বিশ্বের জন্য সবকিছুকে আরও ভাল করতে সক্ষম হতে পারি এমন একটা দিকে আমরা অগ্রসর হব। এই যুদ্ধ বন্ধ করা এবং জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনার সময় এসেছে।”

বাইডেন বলেছেন, নানা পরিকল্পনা নিয়ে আলোচনা করতে তিনি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে ইসরায়েলে পাঠাবেন।

জার্মানির জন্য বাইডেনের এই একদিনের ঝটিকা সফর শুধু অর্থবহই নয়, সেই সঙ্গে ইতিহাসে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গিয়েছে। উল্লেখ্য, হলোকস্ট থেকে বেঁচে ফেরা ১০২ বছর বয়সী মার্গো ফ্রিডল্যান্ডারের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাতও ছিল এই সফরসূচিতে।

জার্মানির প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইনমার বাইডেনকে সে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘অর্ডার অফ মেরিটে’ ভূষিত করেন এবং ১৯৮০-র দশকের ঘটনা দিয়ে বাইডেনের সফরের গুরুত্বের বিষয়ে তিনি তার অভিমত জানান। এই সময় যুক্তরাষ্ট্রের এক তরুণ সিনেটর বিভক্ত জার্মানির তৎকালীন রাজধানী বার্লিনে এসেছিলেন।

স্টেইনমার বলেন, “আজ আপনি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট এবং আপনার নেতৃত্বে ট্রান্স-আটলান্টিক জোট মজবুত হয়েছে এবং আমাদের সম্পর্ক আগের চেয়ে অনেক ঘনিষ্ঠ।”



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না