মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ব্রিকস সম্মেলনের ফাঁকে- পুতিনের সঙ্গে মোদির বৈঠকে যে আলোচনা হলো
ব্রিকস সম্মেলনের ফাঁকে- পুতিনের সঙ্গে মোদির বৈঠকে যে আলোচনা হলো
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: পুতিনের সঙ্গে মোদির বৈঠকে যে আলোচনা হলো উন্নয়নশীল দেশগুলোর জোট ব্রিকস সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে মোদি পুতিনকে জানিয়েছেন ভারত বিশ্বাস করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান সম্ভব। মোদি পুতিনের সঙ্গে দেখা করতে যাওয়ার পর দুজনকে কুশল বিনিময় ও আলিঙ্গন করতে দেখা যায়।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত এই জোটটির এবারের সম্মেলন হচ্ছে রাশিয়ার কাজানে।
ভারতীয় প্রধানমন্ত্রী পুতিনকে উদ্দেশ করে বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সব পক্ষের সঙ্গে আমরা যুক্ত আছি। সবসময় আমাদের অবস্থান হলো সব ধরনের দ্বন্দ্বের অবসান আলোচনার মাধ্যমে সম্ভব। আমরা বিশ্বাস করি দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। শান্তি ফিরিয়ে আনতে ভারত সবসময় প্রস্তুত।
এদিকে এবারের সম্মেলন থেকে একটি ঘোষণা দেওয়া হবে। যা ‘কাজান ঘোষণা’ নামে পরিচিত পাবে। এতে নতুন পাঁচ সদস্য রাষ্ট্রকে ব্রিকসের অংশ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।
এবারের ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়ায় যাওয়ার আগে গত জুলাইয়েও দেশটিতে গিয়েছিলেন মোদি। সেবারও পুতিনের সঙ্গে আলাদা দ্বিপক্ষীয় বৈঠক করেছিলেন তিনি। তখন মোদিকে রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক পদক প্রদান করেছিলেন পুতিন।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 