বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » রাশিয়ায় সফরে হামাসের শীর্ষনেতা আবু মারজুক
রাশিয়ায় সফরে হামাসের শীর্ষনেতা আবু মারজুক
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক শীর্ষনেতা মুসা আবু মারজুক রাশিয়া সফরে গেছেন। কূটনৈতিক সূত্রের বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ জানিয়েছে, পরিকল্পিত সফরে বুধবার (২৩ অক্টোবর) মস্কো পৌঁছেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।
আরআইএ বলেছে, মারজুক রুশ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মস্কো বারবার মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটের জন্য মার্কিন কূটনীতির ব্যর্থতাকে দায়ী করেছে এবং ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানিয়েছে।
মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের সঙ্গে সুসম্পর্ক রেখেছে রাশিয়া। এই দেশগুলোর মধ্যে ইসরায়েল, ইরান, লেবানন, ফিলিস্তিন কর্তৃপক্ষ ও হামাস অন্যতম।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 