শিরোনাম:
ঢাকা, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

BBC24 News
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইরান-সৌদির যৌথ সামরিক মহড়া
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইরান-সৌদির যৌথ সামরিক মহড়া
৫৬৩ বার পঠিত
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইরান-সৌদির যৌথ সামরিক মহড়া

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ওমান উপসাগরে যৌথ সামরিক মহড়া চালিয়েছে ইরান ও সৌদি আরব। রিয়াদের সঙ্গে তেহরানের সামরিক মহড়ার বিষয়টি নিশ্চিত করেছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকি। এই মহড়ায় ইরান ছাড়া অন্যকোনো দেশ অংশ নিয়েছে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা টিআরটি ওয়ার্ল্ড।
এতে বলা হয়, দ্য রয়্যাল সৌদি নৌ বাহিনী সম্প্রতি ওমান উপসাগরে ইরানের নৌবাহিনীর সাথে যৌথভাবে নৌ মহড়া শেষ করেছে। বুধবার জেনারেল তুর্কি আল-মালকি এই তথ্য জানিয়েছেন। গত সোমবার ইরান-সৌদির যৌথ মহড়ার একটি খবর প্রকাশ করে ইরানের সরকারি বার্তা সংস্থা আইএসএনএ। সেখানে বলা হয়, দুই দেশ লোহিত সাগরে একটি যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা করছে। আইএসএনএ’র খবর প্রকাশের দুই দিন পরই ওমান উপসাগরে যৌথ মহড়ার খবর এলো। কিন্তু বুধবার সৌদির তরফে জানানো হয়েছে নতুন করে এই মুহূর্তে অন্য কোথাও সামরিক মহড়ার পরিকল্পনা নেই।
উল্লেখ্য, ২০১৬ সালে সম্পর্ক ছিন্ন করে ইরান ও সৌদি আরব। পরে চীনের মধ্যস্থতায় ২০২৩ সালে দুই দেশ তাদের সম্পর্ক নবায়ন করেছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার জানিয়েছে যে, ইরান রাশিয়া এবং ওমানের পাশাপাশি সৌদি আরব ও পর্যবেক্ষক ছয় দেশের পাশাপাশি উত্তর ভারত মহাসাগরে একটি সামরিক মহড়ার অংশ হিসেবে কাজ করেছে।



এ পাতার আরও খবর

আর্থিক সংকটের মুখে জাতিসংঘ আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’ ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি
ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েলও ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েলও
২০৫০ সালের মধ্যে বিশ্বের চরম উষ্ণতা শিকার হবে বাংলাদেশ: অক্সফোর্ডের গবেষণা ২০৫০ সালের মধ্যে বিশ্বের চরম উষ্ণতা শিকার হবে বাংলাদেশ: অক্সফোর্ডের গবেষণা
মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী, ইরান ও হিজবুল্লাহর যুদ্ধের হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী, ইরান ও হিজবুল্লাহর যুদ্ধের হুঁশিয়ারি
প্রবাসীদের মাধ্যমে বিদেশি বিনিয়োগ এলে নগদ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত প্রবাসীদের মাধ্যমে বিদেশি বিনিয়োগ এলে নগদ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত
ভারত বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারত বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

আর্কাইভ

সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র
অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি
ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েলও
২০৫০ সালের মধ্যে বিশ্বের চরম উষ্ণতা শিকার হবে বাংলাদেশ: অক্সফোর্ডের গবেষণা