শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান: ইসরায়েলের দিকে ‘তাক করা’ ইরানের ১০০০ ক্ষেপণাস্ত্র
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান: ইসরায়েলের দিকে ‘তাক করা’ ইরানের ১০০০ ক্ষেপণাস্ত্র
৪১৫ বার পঠিত
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান: ইসরায়েলের দিকে ‘তাক করা’ ইরানের ১০০০ ক্ষেপণাস্ত্র

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ইরান। আবার যুদ্ধ এড়াতেও চাচ্ছে দেশটি। নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিবের দিক থেকে যখন পাল্টা হামলার আশঙ্কা করা হচ্ছে, তখনই এ খবর জানাল নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তার সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। তবে একই সঙ্গে তা এড়ানোরও চেষ্টা করছে। প্রতিবেদনে চার ইরানি কর্মকর্তাকে উদ্ধৃত করা হয়েছে। যারা বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশের সশস্ত্র বাহিনীকে ইসরায়েলি হামলার জবাব দেওয়ার জন্য ‘একাধিক পরিকল্পনা’ তৈরি করার নির্দেশ দিয়েছেন।

তারা সতর্ক করে বলেন, উল্লেখযোগ্য ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটলে ইরান পাল্টা আক্রমণ করবে। তবে ইসরায়েল যদি সীমিতভাবে সামরিক স্থাপনা ও অস্ত্রের গুদামগুলোকে লক্ষ্যবস্তু করে তবে তারা এই সংঘাত বাড়ানো থেকে বিরত থাকতে পারে।

তেহরানের চার কর্মকর্তার মধ্যে ইসলামী রেভল্যুশনারি গার্ড কর্পসের দু’জন সদস্য বলেন, ইসরায়েল যদি তেল স্থাপনা, পারমাণবিক স্থাপনা অথবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করে, তবে ইরান ১ হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে এর জবাব দেবে।

এদিকে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটির ভূখণ্ডে পাল্টা হামলা চালানোর লক্ষ্যে গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ছক কষছে ইসরায়েল। তবে সব প্রস্তুতি সম্পন্ন করেও তেল আবিব হামলার পরিকল্পনা ‘আপাতত স্থগিত’ করেছে বলে জানা গেছে।

দ্য টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে সম্ভাব্য সংবেদনশীল সামরিক তথ্য ফাঁসের কারণে ইসরায়েল ইরানে তার পাল্টা হামলার পরিকল্পনা পিছিয়ে দিয়েছে।

হামাসের হামলার জেরে গাজায় এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে ইসরায়েল। এক বছর ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালানোর পর গত মাসে লেবাননেও আগ্রাসন চালায়। লক্ষ্য ইরানসমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে ধ্বংস করা। হিজবুল্লাহর ওপর হামলার জেরে ইরানের সঙ্গেও সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছে। ফলে পুরো মধ্যপ্রাচ্যজুড়েই যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এমন পরিপ্রেক্ষিতে সৌদি আরব তার নিজের এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলেরও শত্রু ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে হাঁটছে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প