শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মোহাম্মদপুরে ছিনতাই প্রতিরোধে ‘আমি ব্যর্থ’: এডিসি
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মোহাম্মদপুরে ছিনতাই প্রতিরোধে ‘আমি ব্যর্থ’: এডিসি
৬৩৯ বার পঠিত
রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোহাম্মদপুরে ছিনতাই প্রতিরোধে ‘আমি ব্যর্থ’: এডিসি

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: অপ্রত্যাশিত হারে বেড়েছে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় ছিনতাইয়ের ঘটনা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র হাতে মানুষের সম্পদ লুট করছে।News অনুসরণ করুন
এ পরিস্থিতিতে পুলিশি তৎপরতা না থাকায় মোহাম্মদপুরের বাসিন্দাদের একটি অংশ থানায় গিয়ে আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ছাত্র-জনতার প্রতিনিধিরা মোহাম্মদপুর থানায় যান। এ সময় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

থানায় উপস্থিত হয়ে ছাত্র-জনতা পুলিশের কার্যক্রম নিয়ে তাদের আপত্তি প্রকাশ করেন। এ সময় তারা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জিয়াউল হকের সঙ্গে কথা বলেন।

প্রতিনিধিরা মোহাম্মদপুর এলাকার সাম্প্রতিক চিত্র তুলে ধরে ছিনতাই রোধে পুলিশের ভূমিকা নিয়ে এডিসির কাছে প্রশ্ন তোলেন।

আলোচনার সময় পুলিশি ব্যর্থতা স্বীকার করে এডিসি জিয়া বলেন, ‘আমার থানায় জনবল কম — এটা সবসময় থাকে, এখন হয়তো আরেকটু কম আছে — গাড়িও কম। তবে এগুলো কোনো অজুহাত হতে পারে না।’

এসময় তিনি আরও বলেন, ‘আমি যখন এ পোশাক পরেছি, তখন আমার দায়িত্ব হচ্ছে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা। হ্যা, আমি স্বীকার করছি, সেক্ষেত্রে আমি ব্যর্থ’।

এরপর তিনি এই ব্যাপারে শিক্ষার্থী ও জনসাধারণের সহযোগিতা কামনা করেন। ছাত্র-জনপ্রতিনিধিরা ছিনতাই রোধে সহযোগিতা করতে রাজি হন।

আলোচনায় ছাত্র-জনতার পক্ষ থেকে পুলিশকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়া সিদ্ধান্ত নেওয়া হয় যে, নিয়মতান্ত্রিকভাবে পুলিশ ও স্থানীয়রা একসঙ্গে কাজ করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে।

এ সময় পুলিশকে ‘সবকিছু ঠিক করার জন্য’ ৭২ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করে দেন ছাত্র-জনতার প্রতিনিধিরা।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প