শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শনিবার, ২ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে দাঁতভাঙা জবাব দিবে ইরান : খামেনি
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে দাঁতভাঙা জবাব দিবে ইরান : খামেনি
১১৭৮ বার পঠিত
শনিবার, ২ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে দাঁতভাঙা জবাব দিবে ইরান : খামেনি

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাঁতভাঙা জবাব পাবে বলে সতর্ক করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

শনিবার (২ নভেম্বর) তার এমন হুঁশিয়ারির খবর দিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথিদের ইরান সহায়তা করে, এমন দাবি পশ্চিমাদের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিষয়টি নিয়ে বরাবরই অভিযোগ দিয়ে আসছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আক্রমণের পর ইসরায়েল ‘দৈত্যরূপে’ দেশটিতে প্রতিদিন হামলা চালিয়ে আসছে।
এদিকে, ফিলিস্তিনি ভূখণ্ডে হামলার প্রতিশোধ হিসেবে হিজবুল্লা ও হুথি ইসরায়েল হামলা চালায়।

এরমধ্যে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ বাধে ইসরায়েলের। এর মধ্যে ইরানও হামলা চালায় দেশটিতে।
ইসরায়েলও পাল্টা হামলা চালিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্রের মাধ্যমে ইসরায়েল হামলা করে থাকে। ফলে এ দুই মিত্র দেশকে হুমকি দেন খামেনী।
শনিবার তিনি বলেন, আমাদের শত্রুরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইহুদি রাষ্ট্র, তাদের জানা উচিত ইরান, ইরানি জাতি ও প্রতিরোধ ফ্রন্টের বিরুদ্ধে তাদের অপতৎপরতার কঠিন ও দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

তিনি তার বক্তৃতায় ইয়েমেনের হুতি বিদ্রোহী, লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনি ইসলামী গোষ্ঠী হামাসসহ তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর জোটের কথা উল্লেখ করেন।

ইসরায়েলি হামলায় নিহত ইরানি সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খামেনী বলেন, ইসরায়েলের বিরুদ্ধে তাদের সংগ্রাম কখনো ভুলে যাওয়া হবে না।

গত ১ অক্টোবর তেহরানের হামলার প্রতিশোধ হিসেবে গত ২৬ অক্টোবর ইরানের সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। নিজ দেশে বড় মাপের হামলার ভয়ে ইসরায়েল এখন তাদের হামলার প্রতিক্রিয়া থেকে বিরত থাকতে ইরানকে সতর্ক করছে।

এর মধ্যে গত শুক্রবার মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সরঞ্জাম মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষাসহ ধ্বংসকারী ও দীর্ঘপাল্লার বি-৫২ বোমারু বিমান অন্তর্ভুক্ত রয়েছে। ইরানকে সতর্কবার্তা হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন। খামেনী এ ব্যাপারে বলেন, ইরানি জাতিকে সামরিক, অস্ত্র ও রাজনৈতিক কার্যক্রমে প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ইসরায়েলের বিরুদ্ধে ইরান ‘দৃঢ়ভাবে’ প্রতিক্রিয়া জানাবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের রেভল্যুশনারি গার্ডের মুখপাত্র আলী মোহাম্মদ নাঈনি। শনিবার তিনি বলেছেন, শত্রুরা যেন বোঝে, তারা যা চাইবে তা করতে পারবে না। তাদের খারাপ কাজের কঠিন প্রতিশোধ অবশ্যই পাবে।



এ পাতার আরও খবর

ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না  বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায় মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না