শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বুধবার, ৬ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ট্রাম্পের বিজয়ে প্রতিক্রিয়া জানাল চীন, সম্পর্ক ‘রিসেট’ করতে চায় রাশিয়া
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ট্রাম্পের বিজয়ে প্রতিক্রিয়া জানাল চীন, সম্পর্ক ‘রিসেট’ করতে চায় রাশিয়া
৫৩৯ বার পঠিত
বুধবার, ৬ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রাম্পের বিজয়ে প্রতিক্রিয়া জানাল চীন, সম্পর্ক ‘রিসেট’ করতে চায় রাশিয়া

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‌‘শান্তিপূর্ণ সহাবস্থান’ আশা করে চীন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের বিজয়ের বিষয়টি যখন স্পষ্ট হয়ে উঠছিল ঠিক সেই সময় চীনের তরফ থেকে এমন আশাবাদ ব্যক্ত করা হয়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ী ঘোষণার পর রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান বলেছেন, মস্কো এবং ওয়াশিংটনের সম্পর্ক পুনর্গঠনের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

২০২২ সালে ইউক্রেনে হামলা চালানোর পর থেকে রাশিয়া এবং পশ্চিমাদের সম্পর্ক ১৯৬২ সালের মিসাইল সংকটের পর তলানিতে নেমে গেছে।

রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান নির্বাহী কিরিল দিমিত্রিয়েভ বলেছেন, বিভিন্ন প্রচারণা সত্ত্বেও ট্রাম্প টিম প্রেসিডেন্সি এবং সিনেটে জয় পেয়েছে।

তিনি আরও বলেন, এই বিজয় প্রমাণ করেছে যে বাইডেন প্রশাসনের বিদ্বেষ, অযোগ্যতা এবং নজিরবিহীন মিথ্যাচারে মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। দিমিত্রিয়েভ মনে করেন, এখন মস্কো এবং ---ওয়াশিংটনের সম্পর্ক পুনরুদ্ধারের সুযোগ এসেছে।

নির্বাচনের আগেও ট্রাম্প একাধিকবার বলেছেন, তিনি নির্বাচিত হলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। এখন তার এই প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যাশা করা হচ্ছে।

বুধবার (৬ অক্টোবর) নিয়মিত ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, আমরা পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উইন-উইন (জয়-জিত) সহযোগিতার নীতির ভিত্তিতে চীন-মার্কিন সম্পর্কের দিকে এগিয়ে যাব। ‘যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের নীতি সামঞ্জস্যপূর্ণ’ এ কথাও বলেন তিনি।

মাও নিং যখন ব্রিফিং করছিলেন তখনও ট্রাম্প প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল ভোট অর্জন করেননি। মাও ট্রাম্পের পুনঃনির্বাচনের সম্ভাবনা সম্পর্কে সরাসরি মন্তব্য না করে বলেন, ‌‘রাষ্ট্রপতি নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়।’

চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করবেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা আমেরিকান জনগণের পছন্দকে সম্মান করি। মার্কিন নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর আমরা স্বাভাবিক অনুশীলনের মাধ্যমেই পরস্পরের মধ্যকার বিষয়গুলো পরিচালনা করব।’’

২০১৬ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিভিন্ন চীনা পণ্য আমদানির ওপর অতিরিক্ত ট্যারিফ আরোপ করেছিলেন ট্রাম্প। অনেকেই আশঙ্কা করছেন, এবারও তিনি চীনের সঙ্গে নতুন করে বাণিজ্যযুদ্ধে জড়াবেন।

এদিকে বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ফক্স নিউজ জানায় ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন।

ফক্স নিউজ টেলিভিশনে প্রদর্শন করা ফলাফল বলছে, সবশেষ খবর অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৭৭টি ইলেক্টোরাল ভোট। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট।মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প