মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » প্রিয়াঙ্কার নেতৃত্বে বাংলাদেশে সংখ্যালঘু ‘নির্যাতনের’ বিচার দাবি কংগ্রেসের
প্রিয়াঙ্কার নেতৃত্বে বাংলাদেশে সংখ্যালঘু ‘নির্যাতনের’ বিচার দাবি কংগ্রেসের
বিবিসি২৪নিউজ, অমিত ঘোষ দিল্লি থেকে: বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টানদের ওপর কথিত নৃশংসতার বিচার চেয়েছেন ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের আইনপ্রণেতারা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দেশটির সংসদে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শনের সময় তারা এই দাবি জানান।
এসময় আইনপ্রণেতারা সাদা ক্যানভাসের ব্যাগ নিয়ে প্রতিবাদ করেন, যার গায়ে লেখা ছিল ‘বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়াও।’ তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলেও স্লোগান দেন।প্রিয়াঙ্কা গান্ধীকেও সংসদে একটি হাতব্যাগ নিয়ে যেতে দেখা গেছে, যার উপর লেখা ছিল ‘বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টানদের পাশে দাঁড়াও।’
এর আগেরদিন ফিলিস্তিনের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ‘ফিলিস্তিন’ লেখা হাতব্যাগ নিয়ে সংসদে গিয়েছিলেন প্রিয়াঙ্কা।
গতকাল সংসদের নিম্নকক্ষ লোকসভায় বক্তৃতায় ‘বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টানদের ওপর নির্যাতন চলছে’ দাবি করে এ বিষয়ে ভারত সরকারের আওয়াজ তোলা এবং বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনা করা উচিত বলে মন্তব্য করেন প্রিয়াঙ্কা গান্ধী।




ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরান যুদ্ধে বিপাকে ট্রাম্প
ভারতের কাছে এখন হাত পাতছে যুক্তরাষ্ট্র’
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা
ইরানের ৪৪০ কেজি ইউরেনিয়ামে জয়-পরাজয় দেখছে ইসরায়েল
ইরানে আগামী সপ্তাহে কঠোর আঘাত হানা হবে : ট্রাম্প
ইরানের রণকৌশলের পেছনে পুতিনের অদৃশ্য হাত আছে: যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু 