বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইউক্রেনযুদ্ধে উ. কোরিয়ার ১০০ সেনা নিহত
ইউক্রেনযুদ্ধে উ. কোরিয়ার ১০০ সেনা নিহত
বিবিসি২৪নিউজ,,আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনযুদ্ধে রাশিয়ার পক্ষে অংশ নেওয়া উত্তর কোরিয়ার অন্তত ১০০ সেনা নিহত হয়েছে। দক্ষিণ কোরিয়ার একজন সংসদ সদস্য এই দাবি করেছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া আরও অন্তত এক হাজার উত্তর কোরিয়ার সেনা যুদ্ধে আহত হয়েছেন বলে দাবি করেছেন লি সাং উন। দেশটির পার্লামেন্টে জাতীয় গোয়েন্দা সংস্থার ব্রিফিয়ের পরেই সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন লি।
লি বলেছেন, হতাহতদের মধ্যে উচ্চ পদস্থ কর্মকর্তারাও আছেন।গত অক্টোবরে রাশিয়ার যুদ্ধে সাহায্য করার অন্তত ১০ হাজার সেনা পাঠায় উত্তর কোরিয়া। এসব সেনার একটি অংশ কুরস্ক অঞ্চলে মোতায়েন করে রাশিয়া। সেখানে ইউক্রেনের বাহিনীর সঙ্গে তাদের তুমুল লড়াই চলছে।
গত সোমবার মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের একজন মুখপাত্র বলেছেন, যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা নিহত হয়েছে। তবে তিনি কতজন নিহত হয়েছে- তা নিয়ে কিছু জানাননি।
একদিন পর নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন, উত্তর কোরিয়ার কয়েকশ’ সেনা হতাহত হয়েছে।
তবে বিবিসি বলছে, তারা এসব দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি। প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বে লড়াইয়ের অভিজ্ঞতা না থাকায় উত্তর কোরিয়ার সেনাদের যুদ্ধের ময়দানে ভুগতে হচ্ছে।
এর আগে গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কুরস্ক অঞ্চলে রাশিয়া উল্লেখযোগ্য সংখ্যক উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করেছে।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা এক হাজারের বেশি দিন ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 