শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » র্যাব বাতিলের অপেক্ষা করছি : নূর খান
র্যাব বাতিলের অপেক্ষা করছি : নূর খান
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন বলেছেন, ‘র্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। এত ভয়াবহ ঘটনার পর র্যাবকে সমাজে রাখা ঠিক হবে না। এরা জনগণের সেবা করতে পারে না।’

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজশাহী নগরের পদ্মাপারে লালনশাহ মুক্তমঞ্চে গুমের বিরুদ্ধে একটি গণজমায়েতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।নূর খান বলেন, পুলিশের কাজ পুলিশকে দিয়ে করানো উচিত, পুলিশের মধ্যে সেনাবাহিনীর অংশগ্রহণ নতুন করে সমস্যা তৈরি করে।
গণজমায়েতে উপস্থিত ছিলেন গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য সাজ্জাদুর রহমান ও নাবিলা ইদ্রিস।
পরে গণজমায়েতে গুম, ক্রসফায়ার,
পুলিশি হেফাজতে নির্যাতনের ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। তারা এসব ঘটনার তদন্ত ও বিচার দাবি করেন।আরো বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ফরিদ উদ্দিন খান, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবা হাবিবা, মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম, সমন্বয়ক রিমন ইসলাম।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র 