শিরোনাম:
●   নিরাপদ ও সুস্থ আছেন মোজতবা খামেনি ●   মন্ত্রী-এমপিদের মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প ●   বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি ●   দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি ●   ২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, ইরান ●   ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক ●   ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে ●   ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান ●   নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান
ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

BBC24 News
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইয়েমেনে হামলা চালাল যুক্তরাষ্ট্র
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইয়েমেনে হামলা চালাল যুক্তরাষ্ট্র
৩৪৬ বার পঠিত
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইয়েমেনে হামলা চালাল যুক্তরাষ্ট্র

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার ইয়েমেনের রাজধানী সানাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তেল আবিবে হুতিদের হামলার কয়েক ঘণ্টা পরেই যুক্তরাষ্ট্র এ হামলা চালাল।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্রভান্ডার ও অভিযান পরিচালনা কেন্দ্র লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড আরও বলেছে, লোহিত সাগরের ওপরে বেশ কয়েকটি হুতি ড্রোন ও একটি জাহাজ–বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। এর কিছু পরেই হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি চ্যানেলের খবরে পশ্চিমা বাহিনীকে দায়ী করে সানার আত্তান শহরে হামলার খবর জানানো হয়।মার্কিন ও ব্রিটিশ বাহিনী এ বছর বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে বারবার হামলা চালিয়েছে। বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ লোহিত সাগরে জাহাজে হুতিদের হামলার পাল্টা হিসেবে এসব হামলা চালানো হয়েছে।

ইয়েমেনের হুতি গোষ্ঠীর ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের তেল আবিব শহরের একটি পার্কে গতকাল শনিবার আঘাত হেনেছে। তেল আবিবের জাফা এলাকায় ক্ষেপণাস্ত্রটির আঘাতে ২৩ জন সামান্য আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এটি একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল বলে দাবি করেছে হুতিরা। এর আগে গত বৃহস্পতিবার ভোরের দিকে ইয়েমেনের ‘সামরিক স্থাপনায়’ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল।

এর আগে গত বৃহস্পতিবার ভোরের দিকে ইয়েমেনের রাজধানী সানা ও বন্দরনগরী হোদেইদাহতে বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় কমপক্ষে ৯ জন নিহত হন। হুতিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাল্টা জবাবে এ হামলা চালানো হয় বলে দাবি করে ইসরায়েল।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। এ হামলা বন্ধের দাবি এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল লক্ষ্য করে প্রায়ই ক্ষেপণাস্ত্র ছুড়ে আসছে হুতিরা। জবাবে ইয়েমেনের বিদ্যুৎ, বন্দর ও জ্বালানি স্থাপনায় একাধিকবার হামলা চালিয়েছে ইসরায়েল।



এ পাতার আরও খবর

নিরাপদ ও সুস্থ আছেন মোজতবা খামেনি নিরাপদ ও সুস্থ আছেন মোজতবা খামেনি
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি
২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, ইরান ২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, ইরান
ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে
ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান
নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান
ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে? ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে?
ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল

আর্কাইভ

মন্ত্রী-এমপিদের মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি
দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি
ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে
ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান
নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান
জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান
ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে?