শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » আজারবাইজানের উড়োজাহাজ ‘ভূপাতিত’ করেছে রাশিয়া
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » আজারবাইজানের উড়োজাহাজ ‘ভূপাতিত’ করেছে রাশিয়া
২৬৪ বার পঠিত
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আজারবাইজানের উড়োজাহাজ ‘ভূপাতিত’ করেছে রাশিয়া

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: আজারবাইজান এয়ারলাইনসের যে উড়োজাহাজটি কাজাখস্তানে বিধ্বস্ত হয়েছে, সেটিকে ‘ভূপাতিত’ করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় আজারবাইজানের তদন্তের প্রাথমিক ফলাফলের বিষয়ে অবগত চারটি সূত্র গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।

তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তদন্তের মধ্য দিয়ে একটি উপসংহারে পৌঁছানোর আগে কোনো অনুমান দাঁড় করানো ঠিক নয়।গত বুধবার কাজাখস্তানের আকতাউ শহরের কাছে উড়োজাহাজটি (ফ্লাইট জে২-৮২৪৩) ‘বিধ্বস্ত’ হয়। এতে ৩৮ জন নিহত হন। উড়োজাহাজটিতে যাত্রী-ক্রু মিলে ৬৭ আরোহী ছিলেন।

উড়োজাহাজটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ায় গ্রোজনি শহরের উদ্দেশে রওনা করেছিল। একটি পর্যায়ে উড়োজাহাজটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল।

উড়োজাহাজটি এমন একটি এলাকায় ছিল, যেখানে বারবার ইউক্রেনীয় ড্রোনের বিরুদ্ধে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করেছে রাশিয়া।

অবশ্য রাশিয়ার উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থার ভাষ্য, উড়োজাহাজটি জরুরি পরিস্থিতির মুখে পড়েছিল, যা পাখির আঘাতের কারণে হতে পারে।উড়োজাহাজটির যাত্রাপথের নিকটতম রুশ বিমানবন্দর মাখাচকালা, যেটি গত বুধবার সকালে বন্ধ ছিল।

বিধ্বস্তের ঘটনা নিয়ে আজারবাইজানের তদন্তের ব্যাপারে অবহিত দেশটির একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, প্রাথমিক ফলাফলে দেখা গেছে, উড়োজাহাজটিকে রাশিয়ার প্যান্টসির-এস আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে আঘাত করা হয়েছিল।

সূত্রটি আরও জানিয়েছে, গ্রোজনিতে যাওয়ার সময় উড়োজাহাজটির যোগাযোগ অকার্যকর হয়ে গিয়েছিল ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার কারণে।

সূত্রটির ভাষ্য, কেউ এই দাবি করছে না যে উড়োজাহাজটিকে উদ্দেশ্যমূলকভাবে ভূপাতিত করা হয়েছে। তবে বাকু আশা করে, প্রতিষ্ঠিত তথ্য বিবেচনায় নিয়ে রাশিয়ার কর্তৃপক্ষ আজারবাইজানের উড়োজাহাজটি ভূপাতিত করার কথা স্বীকার করবে।আজারবাইজানের তদন্ত একই প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে অপর তিনটি সূত্র।

আজারবাইজানের তদন্তের বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে মন্তব্য জানতে চেয়েছিল রয়টার্স। কিন্তু রয়টার্সের এই অনুরোধে তারা সাড়া দেয়নি।

এক মার্কিন কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার রয়টার্সকে বলেছেন, রাশিয়ান বিমানবিধ্বংসী ব্যবস্থা আজারবাইজানের ফ্লাইটটিতে আঘাত করতে পারে বলে প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে।

অন্যদিকে কানাডা বলেছে, রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা উড়োজাহাজটিকে আঘাত করেছে—এমন খবরে তারা গভীরভাবে উদ্বিগ্ন।

কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রী কানাত বজুমবায়েভ বলেছেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা উড়োজাহাজটিকে ভূপাতিত করেছে, এ কথা তিনি নিশ্চিতভাবে বলতে পারছেন না। আবার অস্বীকারও করতে পারছেন না।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না