বিশ্বে বায়ুদূষণের শীর্ষে ঢাকা
বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৯ ডিসেম্বর) ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে। বায়ুদূষণের দিক থেকে আজ সকাল ৮টার দিকে বিশ্বের শহরগুলোর মধ্যে শীর্ষে চলে আসে ঢাকা।
বায়ুর মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের সূচক অনুসারে, ওই সময় ২৭৫ স্কোর (একিউআই) নিয়ে ঢাকা বায়ুদূষণের ক্ষেত্রে এক নম্বরে চলে আসে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে বাতাসের বায়ুমানও ওঠা-নামা করে।
সে সময়ে বায়ুদূষণে ঢাকার পরে দেখা যায় মঙ্গোলিয়ার উলানবাটরকে। তৃতীয় অবস্থানে দেখা যায় মিশরের কায়রোকে।
ঢাকার পাশাপাশি অন্য দুই শহরের বাতাসও আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ রেকর্ড করা হয়েছে।
এ ছাড়া চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে পাশের দেশ ভারতের কলকাতা ও হিমালয়কন্যা নেপালের কাঠমাণ্ডু শহর।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। তবে তা ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।





রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র 