মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » জয় বাংলা বলা যদি অপরাধ হয়, আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন’
জয় বাংলা বলা যদি অপরাধ হয়, আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন’
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: আমি জয় বাংলা বাহিনীর প্রধান ছিলাম। আমার সাথে আরও অনেকে ছিল। জয় বাংলা বলা যদি অপরাধ হয়, তাহলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন।’
সোমবার (৬ জানুয়ারি) বিকেলে সিরাজুল আলম খানের (দাদা ভাই) ৮৪তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব এসব কথা বলেন। সিরাজুল আলম খান গবেষণা কেন্দ্র এই অনুষ্ঠানের আয়োজন করে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় যারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, তারা জয় বাংলা বলে মৃত্যুবরণ করেছেন। বিজয় লাভ করার পর জয় বাংলা এই দুটি শব্দ বলে বিজয় উদযাপন করেছেন। তারা বলেছেন বাংলার জয়, বাঙালির জয়।’
তিনি বলেন, ‘বিদ্রোহী কবিকে জাতীয় কবি হিসেবে আপনারা গেজেট করেছেন। কবিকে আমি আর আব্দুল কুদ্দুস মাখন বিমানবন্দর থেকে উনি যেখানে থাকবেন সেখানে নিয়ে গিয়েছিলাম। বিদ্রোহী কবিও লিখেছিলেন বাংলার জয়, বাঙালির জয়।’
আ স ম আবদুর রব বলেন, ‘এটা নিয়ে কোর্টে মামলা আছে, আমি এটা নিয়ে আর মন্তব্য করব না।’




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র 