শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » ছুটির দিনে | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম » রাজনৈতিক দলগুলোর বিদেশে- দেশের ইমেজ নষ্ট করছে: পররাষ্ট্র উপদেষ্টা
প্রথম পাতা » ছুটির দিনে | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম » রাজনৈতিক দলগুলোর বিদেশে- দেশের ইমেজ নষ্ট করছে: পররাষ্ট্র উপদেষ্টা
৪১৭ বার পঠিত
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজনৈতিক দলগুলোর বিদেশে- দেশের ইমেজ নষ্ট করছে: পররাষ্ট্র উপদেষ্টা

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা দেশের ভাবমূর্তি নষ্ট করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল। দুনিয়ার আর কোনো রাজনৈতিক দলের পুরো পৃথিবীতে এতো শাখা নেই। প্রায় সব দেশেই এসব দলের শাখা আছে। তবে সেখানে তারা একে অপরের চরম শত্রু ভাবাপন্ন, যা বিদেশে বাঙালিদের ইমেজ নষ্ট করছে।

আজ শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সেন্টার ফর এনআরবি আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স’ সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশে এমন শত্রুভাবাপন্ন মনোভাব আমাদের ইমেজ ও ব্রান্ডিংয়ে অনেক নেতিবাচক প্রভাব ফেলছে। আমরা ব্রান্ডিং করতে চাইলে; আমাদের আরও ভালো কাজ করতে হবে। গত চার মাসে বাংলাদেশ নিয়ে নেতিবাচক অনেক নিউজ হয়েছে, যা বিশ্বে খারাপ প্রভাব ফেলছে।

তিনি অভিযোগ করে বলেন, অধিকাংশ মিথ‍্যা তথ‍্যের ওপর ভিত্তি করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম। আর সেটি ছড়িয়ে দিচ্ছে প্রবাসী ভারতীয়রা।

তৌহিদ হোসেন বলেন, নির্বাচনের রোডম‍্যাপ আসলে বিনিয়োগকারীরা নিরাপদ বোধ করবেন। তাই সরকার দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার।

তিনি বলেন, ক্ষমতার পালাবদলে তৈরি রাজনৈতিক অনিশ্চয়তায় বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আস্থা হারাচ্ছেন- এমন পরিস্থিতি মোকাবিলায় দ্রুতই রোডম্যাপ দেওয়া হবে।

তৌহিদ হোসেন বলেন, রাজনৈতিক অনিশ্চয়তা যখন দেখেন; কেউ তখন সেখানে সহজে ইনভেস্ট করতে চান না। কাজেই এটা আমাদের জন্য কঠিন কাজ। আমরা আশা করছি, খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে। তখন সহজে আস্থা ফিরে আসবে তাদের মাঝে।

অর্থের নিশ্চয়তা না মিললে বিনিয়োগ আসবে না জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশি বিনিয়োগকারী আছেন, ইনক্লুডিং এনআরবিরাও। যারা ব্যক্তিগত টাকা ইনভেস্ট করবেন, নিরাপত্তা পেলে তারাও ঝটপট আসবেন। নিশ্চয়তা না মিললে তারা আসবেন না। এটা খুবই স্বাভাবিক। কারণ আপনার অর্থের যে নিরাপত্তা, সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে। এটা অনস্বীকার্য।



এ পাতার আরও খবর

কে হলেন  জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬
যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ
রোহিঙ্গারা ‘রাখাইনের বাঙালি: মিয়ানমারের বিবৃতি? রোহিঙ্গারা ‘রাখাইনের বাঙালি: মিয়ানমারের বিবৃতি?
বাংলাদেশে গ্যাসের তীব্র সংকট: বাসাবাড়ি ও গাড়িতে হাহাকার বাংলাদেশে গ্যাসের তীব্র সংকট: বাসাবাড়ি ও গাড়িতে হাহাকার
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর
বাংলাদেশে রাত ৮টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ বাংলাদেশে রাত ৮টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
বাংলা নববর্ষের আত্মপরিচয়ের অনন্য প্রতীক পহেলা বৈশাখ বাংলা নববর্ষের আত্মপরিচয়ের অনন্য প্রতীক পহেলা বৈশাখ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না