সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » গাজার ৯২ শতাংশ বাড়ি ধ্বংস, ৯০ শতাংশ মানুষ ঘরছাড়া : জাতিসংঘ
গাজার ৯২ শতাংশ বাড়ি ধ্বংস, ৯০ শতাংশ মানুষ ঘরছাড়া : জাতিসংঘ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের ত্রাণ এবং মানবিক সহায়তা সংক্রান্ত সংস্থা (ওসিএইচএ) জানিয়েছে, গাজার চার লাখ ১৬ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি গাজার মোট বাড়ির ৯২ শতাংশ। এর মধ্যে এক লাখ ৬০ হাজার বাড়ি ধ্বংস হয়েছে, এবং দুই লাখ ৭৬ হাজার বাড়ি ব্যাপকভাবে বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওসিএইচএ জানিয়েছে, এই মুহূর্তে গাজায় ১৮ লাখের বেশি মানুষের জরুরিভাবে আশ্রয় এবং থাকার জন্য প্রয়োজনীয় জিনিস দরকার। জাতিসংঘের পক্ষ থেকে আরও বলা হয়েছে, গাজার আনুমানিক ৯০ শতাংশ মানুষ ঘরছাড়া হয়েছেন। তাদের অনেককে জোর করে বারবার বাড়ি ছাড়া হতে হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হামলা চালায় হামাসের যোদ্ধারা। সেইসঙ্গে ইসরায়েলি ভূখণ্ড ভেদ করে তারা দেশটিতে তাণ্ডব চালায়। এতে সেইদিন ইসরায়েলে অন্তত ১২শ জন নিহত হয়েছে। এ ছাড়া ২৫০ জনকে জিম্মি করে হামাস।
এর জেরে সেইদিনেই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর এই যুদ্ধ গতকাল পর্যন্ত চলে টানা ১৫ মাস। এতে গাজায় নিহত হয়েছে অন্তত ৪৫ হাজার ফিলিস্তিনি। আহত হয়েছে এক লাখের বেশি ফিলিস্তিনি। সেইসঙ্গে লাখ লাখ ফিলিস্তিনি ঘরছাড়া হয়।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 