শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জাতীয় স্বার্থের উপর জোর দেবে
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জাতীয় স্বার্থের উপর জোর দেবে
৪২০ বার পঠিত
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জাতীয় স্বার্থের উপর জোর দেবে

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক হিসেবে শপথ নেয়ার পর মঙ্গলবার প্রথমবার স্টেট ডিপার্টমেন্টে আসলে তাকে করতালি দিয়ে স্বাগত জানানো হয়।

স্টেট ডিপার্টমেন্টের মূল প্রবেশ পথে দাঁড়িয়ে সমবেত সহকর্মীদের রুবিও বলেন যে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ হবে তার অঙ্গীকারের মূল কেন্দ্র।

“যেকোনো জিনিস যেটা আমাদেরকে আরও শক্তিশালী, আরও নিরাপদ এবং সমৃদ্ধ করবে,” সেটাই আমাদের মিশন, রুবিও বলেন। তিনি যোগ করেন যে, যুক্তরাষ্ট্র সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করবে, কিন্তু কখনো জাতীয় নিরাপত্তার সাথে আপোষ করবে না বা মৌলিক মূল্যবোধ বিসর্জন দেবে না।

রুবিও স্বীকার করেন যে পরিবর্তন অপরিহার্য, কিন্তু সমবেত কর্মীদের আশ্বস্ত করেন যে “পরিবর্তন আসবে কিন্তু সেই পরিবর্তন ধ্বংসাত্মক কিছু করার জন্য নয়। সেগুলো শাস্তিমূলক হবে না।”

নতুন পররাষ্ট্রমন্ত্রী আমেরিকান ফরেন সার্ভিসের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা এবং তার নতুন ভূমিকায় বিশেষ কিছু করার ইচ্ছা প্রকাশ করেন।

“আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই – যারা বিদেশে কাজ করছেন, অনেকে শক্তিশালী এবং স্থিতিশীল অঞ্চলে, এবং অনেকে ভঙ্গুর ও বিপজ্জনক এলাকায় … আমি স্থানীয়ভাবে নিয়োগপ্রাপ্ত কর্মীদের, সেসব দেশের নাগরিক যারা আমাদের সাথে কাজ করে, তাদেরও ধন্যবাদ জানাতে চাই,” রুবিও বলেন।

কোয়াড বৈঠক

স্টেট ডিপার্টমেন্টে তার প্রথম কাজের পর তার ইন্দো-প্যাসিফিক কোয়াডভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে মঙ্গলবার বিকেলে বৈঠক করার কথা।

তাদের মধ্যে থাকবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইওায়া তাকেশি।

জাপান, অস্ট্রেলিয়া এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ওয়াশিংটনে এসেছিলেন।

রুবিওকে সোমবার সেনেটে সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়, যার ফলে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় প্রশাসনে তাঁর মন্ত্রীসভার প্রথম মন্ত্রী হলেন।

সেনেটে অনুমোদনের শুনানির সময় বুধবার রুবিও পররাষ্ট্রনীতির মূল চ্যালেঞ্জগুলো তুলে ধরেন, যার মধ্যে রয়েছে চীনা কমিউনিস্ট পার্টি থেকে হুমকি, ব্যাপক অভিবাসন, মাদক ফেন্টানিল এবং পশ্চিম গোলার্ধে সহিংস অপরাধ চক্র।

তিনি হুঁশিয়ারি দেন যে, মস্কো, তেহরান এবং পিওংইয়াং-এ স্বৈরশাসকরা অস্থিতিশীলতা ছড়াচ্ছে এবং উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থায়ন করছে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প