রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » যুক্তরাজ্যের এমপি পদ থেকেও টিউলিপের পদত্যাগ দাবি
যুক্তরাজ্যের এমপি পদ থেকেও টিউলিপের পদত্যাগ দাবি
বিবিসি২৪নিউজ,রুপা শামীমা লন্ডন থেকে: ফের আলোচনায় ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক দুর্নীতিবিরোধী ট্রেজারি মন্ত্রী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। মন্ত্রিত্ব থেকে সরে আসার পর, এবার তার এমপি পদ থেকেও পদত্যাগের দাবি উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে একটি পিটিশন দাখিল করেছে বিরোধী কনজারভেটিভ পার্টি।
বিভিন্ন জায়গায় টিউলিপের বিরুদ্ধে চলছে জনসংযোগ। সাবেক এই মন্ত্রীর দুর্নীতির বিবরণ নিয়ে লিফলেট বিতরণ করছে দলটির নেতাকর্মীরা।
ক্যামডেনের জ্যেষ্ঠে কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ডগলাস এ ইস্যুতে বলেন, টিউলিপকে দেখে সহজ সরল মনে হলেও, বাস্তবে এর ঠিক বিপরীত। কেননা সাড়ে ৩ বিলিয়ন পাউন্ড আর্থিক নয়-ছয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এর আগে, টিউলিপ সিদ্দিক গত ১৪ জানুয়ারি ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এর ঠিক ২৬ দিন আগে ডেইলি মেইলে তার বিরুদ্ধে বাংলাদেশে বড় ধরনের দুর্নীতির তদন্তের খবর প্রকাশিত হয়। সাবেক এই দুর্নীতিবিরোধী মন্ত্রী লেবার পার্টির প্রধান ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের ঘনিষ্ঠ বন্ধু।
উল্লেখ্য, দুর্নীতির অভিযোগ ওঠার পর দুর্নীতিবিরোধী ট্রেজারি মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন টিউলিপ।
তার বিরুদ্ধে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার তহবিল আত্মসাৎ এবং লন্ডনের কিংস ক্রসে একটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ রয়েছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 