শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » প্যারিসে বৈশ্বিক সম্মেলনে এআই ঘোষণায় সই করল না যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » প্যারিসে বৈশ্বিক সম্মেলনে এআই ঘোষণায় সই করল না যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
৩৫১ বার পঠিত
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্যারিসে বৈশ্বিক সম্মেলনে এআই ঘোষণায় সই করল না যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র

---বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: প্যারিসে অনুষ্ঠিত বৈশ্বিক সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তিতে সই করেনি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও নৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিশ্রুতি নিয়ে এই চুক্তি সই করেছে বিশ্বের বহু দেশ।

সংক্ষিপ্ত এক বিবৃতিতে যুক্তরাজ্য সরকার জানায়, জাতীয় নিরাপত্তা ও বৈশ্বিক শাসনব্যবস্থা নিয়ে উদ্বেগের কারণে তারা এতে সই করেনি।

প্যারিসে অনুষ্ঠিত সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ প্রযুক্তির বিকাশের প্রাথমিক পর্যায়ে এটিকে ‘ধ্বংস’ করে দিতে পারে।

ভ্যান্স বিশ্বনেতাদের উদ্দেশে বলেন, এআই যুক্তরাষ্ট্রের জন্য একটি সুযোগ, যা ট্রাম্প প্রশাসন নষ্ট করবে না।

ভ্যান্সের বক্তব্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক মনে হয়েছে। ম্যাক্রোঁ বলেন, এআইকে এগিয়ে নিতে হলে সুনির্দিষ্ট নিয়মের প্রয়োজন।

যুক্তরাজ্য এর আগে এআই নিরাপত্তার ধারণার পক্ষেই ছিল। ২০২৩ সালের নভেম্বর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী ঋষি সুনাক বিশ্বের প্রথম এআই নিরাপত্তা সম্মেলনের আয়োজন করেছিলেন।

ফ্যাক্ট-চেকিং সংস্থা ফুল ফ্যাক্টের এআই বিভাগের প্রধান অ্যান্ড্রু ডুডফিল্ড বলেন, প্যারিসের ঘোষণাপত্রে সই না করায় যুক্তরাজ্য তার এআই নিরাপত্তার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার অবস্থানকে দুর্বল করে ফেলেছে।

ঘোষণাপত্রে কী বলা হয়েছে?

৬০টি দেশের সই করা বিবৃতিতে ডিজিটাল বিভাজন কমিয়ে এআই সবার জন্য সহজলভ্য করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়েছে, এআই এর বিকাশ স্বচ্ছ, নিরাপদ, নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য হতে হবে। মানুষ ও পৃথিবীর জন্য টেকসইভাবে এআই তৈরি করাই অগ্রাধিকার।

এই ঘোষণার মধ্যে কী এমন ছিল যা যুক্তরাজ্য সরকার গ্রহণ করতে পারেনি, তা স্পষ্ট নয়। দেশটির এক সরকারি মুখপাত্র বলেন, আমরা মনে করি, ঘোষণায় বৈশ্বিক শাসন নিয়ে পর্যাপ্ত স্পষ্টতা নেই এবং জাতীয় নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলার কঠিন প্রশ্নগুলো যথাযথভাবে উপস্থাপিত হয়নি।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না