শনিবার, ৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রকে ঠেকাতে, দিল্লি-বেইজিং এক সঙ্গে কাজ করবে!
যুক্তরাষ্ট্রকে ঠেকাতে, দিল্লি-বেইজিং এক সঙ্গে কাজ করবে!
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর চীনের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন ডোনাল্ড ট্রাম্প। এরইমধ্যে চীনের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন। সেইসঙ্গে রাশিয়াকে কাছে টানতে নিচ্ছেন নানা উদ্যোগ। এমন পরিস্থিতিতে ভারতকে পাশে চায় চীন। শুক্রবার (৭ মার্চ) দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র বার্তায় যেন এমন ইঙ্গিতই এলো। ন্যাশনাল পিপল’স পার্টির বৈঠকে ওয়াং বলেছেন, দিল্লি ও বেইজিংকে একত্রে কাজ করতে হবে এবং আধিপত্যবাদ ও পেশিশক্তির রাজনীতির বিরুদ্ধে উভয় দেশকে একত্রে নেতৃত্ব দিতে হবে। ফলে হাতি (ভারত) ও ড্রাগনের (চীন) নাচকে বাস্তবে পরিণত করাই একমাত্র সঠিক পথ।
এ ছাড়া গতকালের ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন ওয়াং ই।
তিনি বলেছেন, যদি এশিয়ার দুই সর্ববৃহৎ অর্থনীতির দেশ এক হয় তাহলে আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে ‘গ্লোবাল সাউথ’-এর ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। এ ছাড়া দুই দেশ অতীতের জটিলতা সমাধান করতে কাজ করছে বলে জানান ওয়াং।
তিনি বলেন, গত বছর থেকে সমস্যা মেটাতে ইতিবাচক আলোচনা করেছে দুই দেশ। রাশিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন শি জিনপিং। দুই দেশ নিজেদের তরফ থেকে যৌথ পদক্ষেপ নিয়েছে। সীমান্ত ইস্যুতে দুই দেশের সংঘাত আগের চেয়ে অনেকটা কেটেছে। যা দুই দেশের জন্যই সদর্থক।
তবে চীনা পররাষ্ট্রমন্ত্রীর এসব মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হয়নি বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 