শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » শেখ হাসিনা পরিবারের সম্পত্তি জব্দের আদেশ
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » শেখ হাসিনা পরিবারের সম্পত্তি জব্দের আদেশ
৭৪১ বার পঠিত
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেখ হাসিনা পরিবারের সম্পত্তি জব্দের আদেশ

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: ছাত্র-জনতার আন্দোলনে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের ধানমন্ডির সুদা সদনসহ কিছু সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে আদালত।

যাদের সম্পত্তি জব্দ করা হয়েছে তারা হলেন- সজিব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা সিদ্দিক, টিউলিপ সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক।

মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

জব্দ হওয়া সম্পত্তির মধ্যে জয় ও পুতুলের নামে থাকা ধানমন্ডি আবাসিক এলাকার ১৬ কাঠা জমিসহ ‘সুধা সদন’ ও ধানমন্ডি আবাসিক এলাকার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের লে আউট প্ল্যানের ০.২৬৪০ একর ভূমিতে যাবতীয় ইমারতাদি।

শেখ রেহানার নামে থাকা গাজীপুরের কালিয়াকৈর থানার মৌচাক ইউনিয়নের দুইটি দলিলে ৯.৬০ শতাংশ জমি ও ঢাকার সেগুনবাগিচার ইস্টার্ন ভিলায় ফ্ল্যাট। টিউলিপ সিদ্দিকের নামে গুলশান আবাসিক এলাকায় ইস্টার্ন হারমনি ভবনে একটি ফ্ল্যাট ও রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে গুলশানের নিকেতন এলাকায় এ ব্লকে ০২০১.১ শতাংশ ভূমির উপর নির্মিত ৭ তলা ভবন রয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

আবেদনে বলা হয়, অনুসন্ধানকালে দেখা যায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি শেখ হাসিনা, তার ছেলে সজিব আহমেদ ওয়াজেদ (জয়), তার মেয়ে সায়মা ওয়াজেদ তার ছোট বোন রেহানা সিদ্দিক, রাদওয়াদ মুজিব সিদ্দিক ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের স্থাবর সম্পদ সমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।

এমতাবস্থায়, অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত পর্যন্ত অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের উল্লিখিত স্থাবর সম্পদ/সম্পত্তির মালিকানা পরিবর্তন/স্থানান্তর বা অন্য কোন প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন এ মর্মে জব্দ করা প্রয়োজন।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না