শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » পাকিস্তানের কূটনীতিককে ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » পাকিস্তানের কূটনীতিককে ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র
৩৬৩ বার পঠিত
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকিস্তানের কূটনীতিককে ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: তুর্কেমেনিস্তানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত কেকে ওয়াগানকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। কেকে ওয়াগান ব্যক্তিগত সফরে লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন। কিন্তু বৈধ ভিসা ও অন্যান্য কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে আটকান ইমিগ্রেশনের কর্মকর্তারা।

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য নিউজ’ মঙ্গলবার (১১ মার্চ) জানিয়েছে, ইমিগ্রেশনে কেকে ওয়াগানের বিরুদ্ধে ‘বিতর্কিত ভিসা রেফারেন্সের’ অভিযোগে তোলা হয়। এছাড়া তারা তার কূটনৈতিক প্রটোকল নিয়েও প্রশ্ন তোলেন। তবে ঠিক কোন বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সেটি স্পষ্ট নয়।

‘বিতর্কিত ভিসা রেফারেন্সের’ অভিযোগ তোলার পর লস অ্যাঞ্জেলস বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা তখনই তাকে যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যাওয়ার নির্দেশ দেন।

এ ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। দ্য নিউজ জানিয়েছে, এ ঘটনার বিবরণ দিতে কেকে ওয়াগানকে ইসলামাবাদে ডাকা হতে পারে।

অপর পাক সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত হতে পেরেছে কেকে ওয়াগান লস অ্যাঞ্জেলসে ব্যক্তিগত সফরে গিয়েছিলেন এবং এ বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে।

শোনা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রে পাকিস্তানি ও আফগানদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হবে। এর ঠিক আগ মুহূর্তে পাকিস্তানি কূটনীতিকের সঙ্গে ঘটল এমন ঘটনা। যা ইসলামাবাদের জন্য একটি বিব্রতকর বিষয়। কেকে ওয়াগান নামে যে কূটনীতিককে ফেরত পাঠানো হয়েছে তিনি বেশ অভিজ্ঞতাসম্পন্ন। তিনি বিশ্বের বিভিন্ন দেশে পাকিস্তানের দূত হিসেবে কাজ করেছেন।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না