শিরোনাম:
●   রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা ●   ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ●   ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ●   জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা ●   আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ●   জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা ●   ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ন ১৪৩৩

BBC24 News
বুধবার, ১২ মার্চ ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ভারতের কঠোর সমালোচনা হোয়াইট হাউস
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ভারতের কঠোর সমালোচনা হোয়াইট হাউস
৪৯৯ বার পঠিত
বুধবার, ১২ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতের কঠোর সমালোচনা হোয়াইট হাউস

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ভারতের শুল্ক ইস্যুতে দফায় দফায় কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি জানিয়েছেন, মার্কিন পণ্যের ওপর শুল্ক কমানোর কথা দিয়েছে ভারত। যদিও মোদি সরকার জানিয়েছে, আলোচনা চলছে।

এরই মাঝে শুল্ক নিয়ে আরও একবার দিল্লিকে নিশানা করল ওয়াশিংটন। এক প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ভারতের উচ্চ হারে শুল্ক নেওয়ার প্রসঙ্গ তোলেন।

তিনি বলেন, আমেরিকান মদের ওপর ১৫০ শতাংশ শুল্ক নেয় ভারত। এটিকে সহায়ক নয় বলেও মন্তব্য করেন তিনি।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট যুক্তরাষ্ট্রের ওপর বিভিন্ন দেশের আরোপিত শুল্ক নিয়ে মন্তব্য করার সময়, আমেরিকান অ্যালকোহল এবং কৃষি পণ্যের ওপর ভারতের আরোপিত শুল্কের কথা উল্লেখ করেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্পরিক সহযোগিতায় বিশ্বাস করেন এবং ন্যায্য ও ভারসাম্যপূর্ণ বাণিজ্য সম্পর্ক চান।

তিনি বললেন, ভারতকে দেখুন… আমেরিকান অ্যালকোহলের ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে দেশটি। আপনার কি মনে এতে কেন্টাকি বোরবনকে (আমেরিকান হুইস্কি) ভারতে রপ্তানি করতে সাহায্য হয়? আমার মনে হয় না। এছাড়া আমাদের কৃষিপণ্যের ওপর ভারত ১০০ শতাংশ শুল্ক আরোপ করে।

আমেরিকান অ্যালকোহল এবং কৃষি পণ্যের ওপর শুল্ক আরোপের জন্য ভারতের সমালোচনাও করেন ক্যারোলিন। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প পারস্পরিক সহযোগিতায় বিশ্বাস করেন। আমাদের এমন একজন প্রেসিডেন্ট রয়েছেন যিনি আসলে আমেরিকান ব্যবসা এবং শ্রমিকদের স্বার্থের দিকে নজর রাখবেন…।

এর আগে ভারতীয় শুল্ক নিয়ে লাগাতার নেতিবাচক মন্তব্য করার পাশাপাশি বিভিন্ন সময় ভারতকে সমালোচনার লক্ষ্যবস্তু করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার সময় বলেন, ভারত আমাদের থেকে ১০০ শতাংশেরও বেশি শুল্ক আরোপ করে।

মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় সরকারের সংসদীয় প্যানেল জানিয়ে দেয়, আমেরিকাকে শুল্ক কমানোর ব্যাপারে এখনও কোনও প্রতিশ্রুতি দেওয়া হয়নি।

অবশ্য যুত্তরাষ্ট্রের চাপের কারণে সম্প্রতি মার্কিন বোরবন হুইস্কির ওপর শুল্ক কমিয়েছে ভারত। এর আগে মার্কিন বোরবন হুইস্কির ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপ করছিল দেশটি। তা এবার ৫০ শতাংশ কমিয়ে ১০০ শতাংশ করা হয়েছে। এর ফলে জনপ্রিয় মার্কিন ব্র্যান্ড জিম বিমের দাম কমতে পারে ভারতে।



এ পাতার আরও খবর

যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস

আর্কাইভ

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র