শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » জেলার খবর | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম » জাতিসংঘ মহাসচিবকে নিয়ে কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
জাতিসংঘ মহাসচিবকে নিয়ে কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে সঙ্গে নিয়ে কক্সবাজার পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৪ মার্চ) সকালে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে তারা কক্সবাজারে অবতরণ করেন।
কক্সবাজার বিমানবন্দরে জাতিসংঘ মহাসচিবকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক ই আজম। পরে মহাসচিব সেখান থেকে সরাসরি উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে রওনা হন।
কক্সবাজার সফরের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ড. ইউনূস আন্তর্জাতিক বিমানবন্দরের চলমান নির্মাণকাজ ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। অন্যদিকে, জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা শিবিরে গিয়ে সেখানে লার্নিং সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত পণ্য উৎপাদনকেন্দ্র পরিদর্শন করবেন।
সন্ধ্যায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রায় এক লাখ শরণার্থীর সঙ্গে ইফতারে অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা।
ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসঙ্গে ঢাকায় ফিরবেন। এর আগে, সকালে ঢাকার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন আন্তোনিও গুতেরেস।




বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল
বাংলাদেশে ১৪ ভারতীয়কে ঠেলে পাঠাল বিএসএফ
শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া
শীতে কাঁপছে উত্তরাঞ্চল, তেঁতুলিয়া তাপমাত্রা নেমেছে ১২.৮ ডিগ্রিতে 