শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » শিক্ষা বিভাগ বিলুপ্ত করবেন ট্রাম্প
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » শিক্ষা বিভাগ বিলুপ্ত করবেন ট্রাম্প
৪৩৫ বার পঠিত
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষা বিভাগ বিলুপ্ত করবেন ট্রাম্প

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে সই করতে যাচ্ছেন, যার লক্ষ্য শিক্ষা বিভাগ বিলুপ্ত করা। বৃহস্পতিবার তিনি ওই আদেশে সই করবেন বলে জানায় হোয়াইট হাউস।

নির্বাচনী প্রচারণার সময়ে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হলেও এরইমধ্যে এটি আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে।

বিরোধীরা শিক্ষা বিভাগ বন্ধ ও সম্প্রতি ঘোষিত ব্যাপক কর্মী ছাঁটাই ঠেকাতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। ট্রাম্প দীর্ঘদিন ধরে শিক্ষা বিভাগ বিলুপ্ত করার আহ্বান জানিয়ে আসছেন।

কিছু রক্ষণশীলের বহুদিনের লক্ষ্য এটি। তবে শিক্ষা বিভাগ পুরোপুরি বিলুপ্ত করতে হলে কেবল নির্বাহী আদেশই যথেষ্ট নয়, কংগ্রেসের অনুমোদনও লাগবে।
শিক্ষা বিভাগ বিলুপ্তকরণের পদক্ষেপ বাস্তবায়ন করা কঠিন হতে পারে, কারণ সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা মাত্র ৫৩-৪৭। কোনো বিভাগ বন্ধের মতো গুরুত্বপূর্ণ আইন পাস করতে অন্তত ৬০ ভোটের প্রয়োজন।

বৃহস্পতিবারের শেষ দিকে হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে প্রেসিডেন্টের ওই আদেশে সই করার কথা। ফ্লোরিডার গভর্নর রন ডেসান্টিসসহ রিপাবলিকান আরও কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নররা এতে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

হোয়াইট হাউসের এক মুখপাত্র বুধবার বলেন, এই আদেশ শিক্ষার সুযোগ বাড়াবে এবং অভিভাবক, অঙ্গরাজ্য ও স্থানীয় সম্প্রদায়কে শিক্ষার উন্নয়নে আরও ক্ষমতা দেবে।

১৯৭৯ সালে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ সরকারি স্কুলগুলোর জন্য অর্থায়ন তদারকি করে, শিক্ষার্থীদের ঋণ দেয় এবং নিম্নআয়ের শিক্ষার্থীদের সহায়তা করতে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে।

ট্রাম্পের অভিযোগ, শিক্ষা বিভাগ তরুণদের অপ্রয়োজনীয় জাতিগত, যৌন ও রাজনৈতিক মতাদর্শে প্রভাবিত করছে। অনেকেরই ভুল ধারণা, শিক্ষা বিভাগ যুক্তরাষ্ট্রের স্কুল পরিচালনা করে ও পাঠ্যক্রম নির্ধারণ করে। তবে এটি প্রকৃতপক্ষে অঙ্গরাজ্য ও স্থানীয় শিক্ষা বোর্ডের দায়িত্ব।

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের মোট তহবিলের মাত্র ১৩ শতাংশ আসে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। বাকি অর্থের বেশিরভাগই আসে অঙ্গরাজ্য ও স্থানীয় সংস্থাগুলো থেকে।

অন্যদিকে শিক্ষা বিভাগ লাখো আমেরিকানের উচ্চশিক্ষার খরচ বহনে ব্যবহৃত কেন্দ্রীয় শিক্ষাঋণ ব্যবস্থাপনা ও তদারকির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না