শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ২৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইসরায়েলি হামলায় লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত: জাতিসংঘ
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইসরায়েলি হামলায় লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত: জাতিসংঘ
৪০২ বার পঠিত
বুধবার, ২৬ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসরায়েলি হামলায় লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত: জাতিসংঘ

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ইসরায়েলের নতুন করে হামলা টানা নবম দিনের মতো অব্যাহত রয়েছে। এই অল্প সময়ের মধ্যে গাজায় শত শত মানুষকে হত্যার পাশাপাশি প্রায় দেড় লাখ বাসিন্দাকে বাস্তুচ্যুত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) রাতে জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ জানিয়েছে, ১৮ মার্চ গাজায় ইসরায়েল পুনরায় যুদ্ধ শুরু করার পর থেকে ১ লাখ ৪২ হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে।

সংস্থাটি জানায়, মাত্র কিছু ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে পালিয়ে আসা অনেক মানুষ এখন রাস্তায় অবস্থান করছে। এখানে খাবার, পানি এবং আশ্রয়ের জন্য অতি প্রয়োজনীয় জিনিসপত্রের খুব অভাব।

এদিকে, আজ বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে ইসরায়েলি হামলায় শিশুসহ কমপক্ষে ৩৯ জন নিহত এবং ১২৪ জন আহত হয়েছে। উত্তর গাজার জাবালিয়া, দক্ষিণে খান ইউনিস এবং রাফাহসহ উপত্যকাজুড়ে হামলার খবর পাওয়া গেছে।

আল জাজিরা জানিয়েছে, জাবালিয়ায় ইসরায়েলি সামরিক বিমান বেসামরিক লোকে ভরা একটি বাড়িতে বোমা মারে। এর ফলে কমপক্ষে আটজন নিহত হয়। নিহতদের মধ্যে ছয় মাস বয়সী একটি শিশুও ছিল।

গাজার মধ্যাঞ্চলে অবস্থিত বুরেইজ শরণার্থী শিবিরে একটি আবাসিক ফ্ল্যাটে হামলা চালানো হয়। সেখানে এক শিশু নিহত হয়।

মধ্য গাজার দেইর এল-বালাহ থেকে রিপোর্ট করা আল জাজিরার তারেক আবু আযম বলেছেন, রাতটি চরম ধ্বংসযজ্ঞে পরিপূর্ণ। ইসরায়েলি বাহিনী মধ্য ও উত্তর গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় বোমাবর্ষণ করছে। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় এখানকার মানুষ পরবর্তী পরিস্থিতি নিয়ে বেশ আতঙ্কিত।

উত্তরের গাজা শহর থেকে আল জাজিরার হানি মাহমুদ জানিয়েছেন, ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত মানুষেরা এখন যে কোনো জায়গা খুঁজছে, যাতে তারা সামান্য হলেও নিরাপদে থাকতে পারবে। তারা তাঁবুর জায়গায়, জনাকীর্ণ এলাকায়, প্রায় ধসে পড়া বা আংশিকভাবে ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোতেও চলে যাচ্ছে আশ্রয়ের খোঁজে।

জাতিসংঘের ত্রাণ এবং মানবিক সহায়তা সংক্রান্ত সংস্থা-ওসিএইচএ জানিয়েছে, ইসরায়েলের জোরপূর্বক উচ্ছেদের আদেশ এবং ঘরবাড়ি ও সরকারি অবকাঠামো ধ্বংসের কারণেই এই বাস্তুচ্যুতি ঘটছে।



এ পাতার আরও খবর

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা