শিরোনাম:
●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » আইন-আদালত | আর্ন্তজাতিক | মিডিয়া ওয়াশ | শিরোনাম | সাবলিড » মতপ্রকাশের স্বাধীনতা বাদ দিয়ে সুস্থ ও সভ্য সমাজ সম্ভব নয়: ভারতের সুপ্রিম কোর্ট
প্রথম পাতা » আইন-আদালত | আর্ন্তজাতিক | মিডিয়া ওয়াশ | শিরোনাম | সাবলিড » মতপ্রকাশের স্বাধীনতা বাদ দিয়ে সুস্থ ও সভ্য সমাজ সম্ভব নয়: ভারতের সুপ্রিম কোর্ট
৭০৭ বার পঠিত
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মতপ্রকাশের স্বাধীনতা বাদ দিয়ে সুস্থ ও সভ্য সমাজ সম্ভব নয়: ভারতের সুপ্রিম কোর্ট

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মতপ্রকাশের স্বাধীনতা একটি সুস্থ ও সভ্য সমাজের অবিচ্ছেদ্য অংশ। শুক্রবার এক গুরুত্বপূর্ণ রায়ে এমনটাই জানিয়ে দিল ভারতের সুপ্রিম কোর্ট। গুজরাটে কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ির বিরুদ্ধে একটি এফআইআর খারিজ করতে গিয়ে দেশের সর্বোচ্চ আদালত এই মন্তব্য করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা একটি গানের মাধ্যমে ইমরান প্রতাপগড়ির বিরুদ্ধে ‘শত্রুতা ছড়ানোর’ অভিযোগ তুলে এফআইআর দায়ের করেছিল গুজরাট পুলিশ। কংগ্রেসের সংখ্যালঘু সেলের প্রধান প্রতাপগড়ির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১৯৬ (ধর্ম, জাতি ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা ছড়ানো ) এবং ১৯৭ ধারা (জাতীয় সংহতির জন্য ক্ষতিকারক) সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। আদালতে এই মামলার বিষয়ে কড়া মন্তব্য করে বিচারপতি অভয় ওকা ও বিচারপতি উজ্জল ভূঁইয়ার বেঞ্চ জানায়, পুলিশকে প্রথমে এফআইআর দায়ের করার আগে লিখিত বা কথ্য শব্দের অর্থ বুঝতে হবে। সুপ্রিম কোর্ট বলেছে যে, সংবিধানের ২১ নং অনুচ্ছেদে চিন্তা ও মতামত প্রকাশের স্বাধীনতার কথা বলা আছে, যা ছাড়া একটি মর্যাদাপূর্ণ জীবনযাপন করা অসম্ভব। বিচারপতিরা রায় ঘোষণা করতে গিয়ে বলেন, সুস্থ গণতন্ত্রের জন্য মতপ্রকাশের স্বাধীনতা অপরিহার্য। যদি বিপুল সংখ্যক ব্যক্তি অন্যের দ্বারা প্রকাশিত মতামতকে অপছন্দ করেন তবে একজন ব্যক্তির মতামত প্রকাশের অধিকারকেও সম্মান ও সুরক্ষিত করতে হবে। সাহিত্য, কবিতা, নাটক, শিল্পকলা ও ব্যঙ্গচিত্র সমাজকে সমৃদ্ধ করে। বিচারপতি অভয় ওকা রায় ঘোষণা করার সময় আরও বলেন, ‘ভারতের সংবিধানের অধীনে নিশ্চিত করা মৌলিক অধিকারগুলোকে সমুন্নত রাখতে এবং প্রয়োগ করতে আদালত প্রতিশ্রুতিবদ্ধ। কখনও কখনও আমরা, বিচারপতিরা, কথ্য বা লিখিত শব্দ পছন্দ নাও করতে পারেন, কিন্তু তবুও ১৯(১) অনুচ্ছেদের অধীনে মৌলিক অধিকারগুলোকে সমুন্নত রাখা আমাদের কর্তব্য। আমাদের বিচারকদেরও সংবিধান ও নিজ নিজ আদর্শ সমুন্নত রাখার বাধ্যবাধকতা রয়েছে।

বিচারপতি ওকার আরো পর্যবেক্ষণ, কথ্য বা লিখিত শব্দের প্রভাবকে এমন লোকদের মানদণ্ডের ভিত্তিতে বিচার করা যায় না যারা সর্বদা নিরাপত্তাহীনতা বোধ করেন বা যারা সর্বদা সমালোচনাকে তাদের ক্ষমতা বা অবস্থানের জন্য হুমকি হিসাবে দেখেন। এই রায় এমন এক সময়ে এসেছে, যখন দেশজুড়ে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে বিতর্ক চলছে। সাম্প্রতিক সময়ে কমেডিয়ান কুণাল কামরার বিরুদ্ধেও মানহানির মামলা দায়ের করা হয়েছে, কারণ তিনি এক কমেডি অনুষ্ঠানের সময়ে শিবসেনা নেতা একনাথ শিন্ডেকে নাম না করে ‘বিশ্বাসঘাতক’ বলে উল্লেখ করেছিলেন। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের এই রায় মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে এক গুরুত্বপূর্ণ নজির স্থাপন করলো।



এ পাতার আরও খবর

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার
সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস
বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা
২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
অন্তর্বর্তী সরকারের আমলেও কেনো হলো না সাগর-রুনি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের আমলেও কেনো হলো না সাগর-রুনি হত্যার বিচার
আন্তর্জাতিক আদালতে গণহত্যা প্রমাণ করতে পারেনি গাম্বিয়া, দাবি মিয়ানমারের আন্তর্জাতিক আদালতে গণহত্যা প্রমাণ করতে পারেনি গাম্বিয়া, দাবি মিয়ানমারের
জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু

আর্কাইভ

মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী