শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ৩০ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঈদযাত্রা: ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঈদযাত্রা: ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী
৪৮৩ বার পঠিত
রবিবার, ৩০ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈদযাত্রা: ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী

---বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: ঈদুল ফিতরের ছুটিতে শুক্র ও শনিবার দুই দিনে চার মোবাইল অপারেটরের প্রায় ৪১ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

রোববার এক ফেইসবুক পোস্টে তিনি লেখেন, “মোবাইল সিম মবিলিটির হিসেবে গত দুই দিনে প্রায় ৪১ লক্ষ ব্যবহারকারী ঢাকা ত্যাগ করেছেন।”পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেইসবুক পেইজে এ সংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরেন।

সেখানে দেখা যায়, ২৮ মার্চ গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭টি সিমের গ্রাহক ঢাকা ত্যাগ করেছে। আর ৮ লাখ ১২ হাজার ৩৩২টি সিমের গ্রাহক ঢাকায় এসেছেন এ সময়ে।

২৯ মার্চ চার অপারেটরের ২১ লাখ ৯৫ হাজার ৮৪টি সিমের গ্রাহক ঢাকা ত্যাগ করেছেন এবং ৫ লাখ ৮৮ হাজার ৪টি সিমের গ্রাহক ঢাকায় আসেন।অর্থাৎ, এই দুই দিনে ৪০ লাখ ৯৪ হাজার ৬২১টি সিমের গ্রাহক ঢাকা ছেড়েছেন এবং ১৪ লাখ ৩৩৬টি সিমের গ্রাহক ঢাকায় প্রবেশ করেছেন।ফয়েজ আহমদ তৈয়্যব ও শফিকুল আলমের দেওয়া পরিসংখ্যানে বিপুল পরিমাণ মানুষের ঢাকা ছেড়ে যাওয়ার প্রমাণ মিললেও এটি ঈদের জন্য বাড়িফেরা মানুষের ‘প্রকৃত সংখ্যা’ নয়।

মোবাইল ফোনবিহীন শিশুরা এই হিসাবের বাইরে থাকছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, শূন্য থেকে ১৪ বছর পর্যন্ত বয়সীরাই মোট নাগরিকের ৩০ দশমিক ৮ শতাংশ।

তাছাড়া একাধিক সিম ব্যবহারকারী থাকায় প্রকৃত হিসাব পাওয়া কঠিন। আর এটা কেবল দুদিনের হিসাব। তার আগের কয়েক দিনে যারা ঢাকা ছেড়েছেন ঈদ উপলক্ষে, তাদের হিসাবও এখানে আসেনি।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের হিসাবে, ঢাকার জনসংখ্যা এখন সোয়া দুই কোটির মত। এর মধ্যে এক কোটির বেশি মানুষ ঈদে অন্য কোনো জেলায় যান বলে ধারণা করা হয়।

৩১ মার্চ ঈদুল ফিতর ধরে আগেই ছুটি ঘোষণা করেছিল সরকার। এর আগে-পরে (২৯ ও ৩০ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) চার দিন ছুটি দেওয়া হয়েছিল নির্বাহী আদেশে।

ঈদের ছুটি শুরুর আগে ২৮ মার্চ পড়েছে শুক্রবার। ছুটি শেষে অফিস খোলার কথা ছিল ৩ এপ্রিল। সেদিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়।

তার পরের দুই দিন আবার সাপ্তাহিক ছুটি। সে হিসাবে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিনের ছুটিতে থাকবেন সরকারি চাকরিজীবীরা। ছুটি শেষে অফিস খুলবে আগামী ৬ এপ্রিল।



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না