শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » নিউইয়র্কে হাডসন নদীতে পড়ল হেলিকপ্টার, নিহত ৬
নিউইয়র্কে হাডসন নদীতে পড়ল হেলিকপ্টার, নিহত ৬
বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বৃহস্পতিবার একটি হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়ে হাডসন নদীতে পড়েছে। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিউইয়র্কের সিটি পুলিশ এক এক্স পোস্টে জানায়, জরুরি সেবার কর্মীরা জোরালো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ বলছে, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ছয়জনের মধ্যে তিনটি শিশু। বাকি তিনজন প্রাপ্তবয়স্ক।এর আগে সিবিএস নিউজ প্রাথমিকভাবে একজনের মৃত্যুর খবর দিয়েছিল। বলেছিল, হেলিকপ্টারটিতে তিন শিশুসহ পাঁচজন আরোহী ছিলেন। উদ্ধারকর্মীদের দুজনকে পানি থেকে টেনে তুলতে দেখা গেছে। যদিও তাঁদের শারীরিক অবস্থার হালনাগাদ তথ্য জানাতে পারেনি সংবাদমাধ্যমটি।পরবর্তীতে বিবিসি জানায়, এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা ছয়জন বলে সিবিএস নিউজ জানতে পেরেছে। দুর্ঘটনাস্থল থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে
তবে সরকারিভাবে হতাহতের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস হেলিকপ্টার দুর্ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে মন্তব্য করেছেন।




ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের 