শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » রাশিয়ার প্রাণঘাতী হামলার পর এবার পুতিনকে ‘থামতে’ বললেন ট্রাম্প
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » রাশিয়ার প্রাণঘাতী হামলার পর এবার পুতিনকে ‘থামতে’ বললেন ট্রাম্প
৪৬৪ বার পঠিত
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাশিয়ার প্রাণঘাতী হামলার পর এবার পুতিনকে ‘থামতে’ বললেন ট্রাম্প

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে ৯ মাসের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী রুশ হামলার পর এর প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলায় ‘মোটেও খুশি নন’ জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘থামতে’ বলেছেন তিনি।

রাশিয়া বুধবার রাতভর অন্তত ২১৫টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে। হামলার প্রধান লক্ষ্য ছিল ইউক্রেনের রাজধানী কিয়েভ। এসব হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া গতকাল বৃহস্পতিবারের হামলায় আরও অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জনের বেশি। অনেকে ধসে পড়া ভবনের চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।ইউক্রেনে রাশিয়ার প্রাণঘাতী হামলার পর যুক্তরাষ্ট্র সময় গত বুধবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন ট্রাম্প। সেখানে তিনি লিখেছেন, ‘আমি কিয়েভে রাশিয়ার হামলায় মোটেও খুশি নই। এটি অপ্রয়োজনীয় ও খুব খারাপ সময়ে হয়েছে। ভ্লাদিমির (পুতিন), আপনি থামুন। প্রতি সপ্তাহে পাঁচ হাজার করে সৈন্য মারা যাচ্ছে। আসুন, শান্তিচুক্তি সম্পন্ন করি!’

ইউক্রেনের জরুরি সেবা সংস্থাগুলো জানিয়েছে, কিয়েভের অন্তত ১৩টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হানে। আবাসিক ভবন ও বেসামরিক অবকাঠামো রয়েছে।

২০২৪ সালের জুলাইয়ের পর ইউক্রেনে এটাই সবচেয়ে প্রাণঘাতী রুশ হামলা। গত বছরের জুলাইয়ে ইউক্রেনের একটি হাসপাতাল ও আবাসিক এলাকায় রুশ বিমান হামলায় ৩৩ জন নিহত হন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘এ হামলার প্রধান উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করা।’ যুদ্ধবিরতির জন্য কিয়েভকে ছাড় দেওয়ার যে কথা ট্রাম্প বলছেন তার বিরোধিতা করে জেলেনস্কি বলেন, ‘একটি পূর্ণ যুদ্ধবিরতির হলে সন্ত্রাসীদের সঙ্গে আলোচনার টেবিলে বসতে প্রস্তুত আছে ইউক্রেন। আর এটাই তো অনেক বড় একটি ছাড়।’



এ পাতার আরও খবর

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?