শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

BBC24 News
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পাকিস্তানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত, চূড়ান্ত জবাব দেওয়া হবে: উপ-প্রধানমন্ত্রী
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পাকিস্তানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত, চূড়ান্ত জবাব দেওয়া হবে: উপ-প্রধানমন্ত্রী
৩৯০ বার পঠিত
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকিস্তানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত, চূড়ান্ত জবাব দেওয়া হবে: উপ-প্রধানমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দেশটির পার্লামেন্টে বলেছেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। যে কোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় চূড়ান্ত জবাব দেওয়া হবে।

কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সশস্ত্র হামলার পর পাকিস্তানের ওপর দায় চাপানো নিয়ে ভারতের প্রচেষ্টার মধ্যে পার্লামেন্টের সিনেট অধিবেশন চলাকালীন ইসহাক দার এ কথা বললেন।

তিনি বলেন, ভারত সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করা এড়িয়ে গেছে, তবে কোনো প্রমাণ ছাড়াই ইঙ্গিত দিয়েছে। ভারতের ভিত্তিহীন বক্তব্য রাজনৈতিকভাবে প্রত্যাশিতই ছিল। ভারতের ‘পানি বঞ্চনার হুমকিকে’ যুদ্ধের সমতুল্য বলেও ঘোষণা করেন ইসহাক।

এদিকে, পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করেছে পাকিস্তান, যেখানে পহেলগাম হামলার সঙ্গে ইসলামাবাদের জড়িত থাকার নয়াদিল্লির অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। একই সঙ্গে অভিযোগগুলোকে ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করা হয়েছে।

সিনেট অধিবেশন চলাকালীন উপস্থাপিত প্রস্তাবটিতে সকল ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানানো হয়েছে এবং জোর দিয়ে বলা হয়েছে, নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা পাকিস্তানের মূল মূল্যবোধের পরিপন্থী।

জাতীয় নিরাপত্তা কমিটির সভার সিদ্ধান্ত সম্পর্কে ইসহাক দার আরও ঘোষণা করেন, সার্ক ভিসায় পাকিস্তানে থাকা সমস্ত ভারতীয় নাগরিককে ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগ করতে হবে।

তিনি পার্লামেন্টকে জানান, গতকাল ২৬টি দেশকে পাকিস্তানের অবস্থান সম্পর্কে ব্রিফ করা হয়েছে এবং আজ শুক্রবার অন্যদের ব্রিফ করা হবে। আজ সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী সন্ধ্যা ৭টায় একটি আলোচনার জন্য অনুরোধ করেছেন।

অপরদিকে, অধিবেশন চলাকালীন সিনেটের বিরোধীদলীয় নেতা শিবলি ফরাজ ‘পাকিস্তানকে অসম্মান করার জন্য’ ভারতের অব্যাহত প্রচেষ্টার সমালোচনা করেন এবং জোর দিয়ে বলেন, এই ধরনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি পাকিস্তানসহ অন্যান্য দেশে সন্ত্রাসবাদ প্রচারের জন্য আন্তর্জাতিকভাবে ভারতকে জবাবদিহি করার আহ্বান জানান।

ফারাজ প্রশ্ন তোলেন, কাশ্মীরে ৭,৫০,০০০ এরও বেশি ভারতীয় সৈন্যের নজরদারিতে কীভাবে এত বড় ঘটনা ঘটতে পারে।



আর্কাইভ

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু
মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, দুই সেনা আহত
স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
মন্ত্রী-এমপিদের মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প