শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১ মে ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ভারতের প্রতি সমর্থন জানালেন যুক্তরাষ্ট্র
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ভারতের প্রতি সমর্থন জানালেন যুক্তরাষ্ট্র
৪৬২ বার পঠিত
বৃহস্পতিবার, ১ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতের প্রতি সমর্থন জানালেন যুক্তরাষ্ট্র

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের পহেলগাম হামলার প্রেক্ষাপটে ভারতের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। ফোনালাপে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ সমর্থন জানান বলে দাবি করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

বৃহস্পতিবার (১ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়, হেগসেথ বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে ভারতের পাশে আছে। পাশাপাশি, ভারতের আত্মরক্ষার অধিকারকে যুক্তরাষ্ট্র সমর্থন করে বলেও উল্লেখ করেন তিনি।

ফোনালাপে রাজনাথ সিং বলেন, পাকিস্তান বহুদিন ধরেই সন্ত্রাসী গোষ্ঠীকে প্রশিক্ষণ ও অর্থায়ন করে আসছে। তারা এখন একটি দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে পরিচিত। তাদের সহায়তায় অঞ্চলটি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে, যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি।

এর আগে, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন। রুবিও ভারতের অবস্থানকে সমর্থন জানালেও, বর্তমান উত্তেজনা নিরসনে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দেন।

এদিকে, বিজয় হোক বা সংকট- সব পরিস্থিতিতে চীন পাকিস্তানের পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) পাঞ্জাবের অর্থ সম্পাদক আহমেদ জাওয়াদ রানার বাসভবনে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই মন্তব্য করেন লাহোরে নিযুক্ত চীনা কনসাল জেনারেল ঝাও শিরেন। তিনি বলেন, চীন কৌশলগত সহযোগিতা, নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতিটি ক্ষেত্রে পাকিস্তানের সাথে ছিল, আছে ও থাকবে।

অন্যদিকে, নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর সাত দিন ধরে চলা গোলাগুলির মধ্যে পাকিস্তান বৃহস্পতিবার (১ মে) ব্যাপক সামরিক মহড়া চালিয়েছে। মহড়ায় ট্যাংক, কামান ও তাজা গুলি ব্যবহার করা হয়। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, এই মহড়া “যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি।

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ভারতীয় সেনারা কিয়ানি ও মন্ডল সেক্টরে বিনা উস্কানিতে গুলি ছোঁড়ে। জবাবে পাকিস্তান সেনারা ভারতের কয়েকটি চেকপোস্ট ধ্বংস করে দেয়। পরে সীমান্তে পূর্ণমাত্রার মহড়া চালানো হয়।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়। এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত, যদিও ইসলামাবাদ তা অস্বীকার করেছে। হামলার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে যায়।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না