শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শনিবার, ৩ মে ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » কেন রাশিয়া-ইউক্রেন ‘মধ্যস্থতা’ থেকে সরে গেল আমেরিকা!
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » কেন রাশিয়া-ইউক্রেন ‘মধ্যস্থতা’ থেকে সরে গেল আমেরিকা!
৪৩৪ বার পঠিত
শনিবার, ৩ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেন রাশিয়া-ইউক্রেন ‘মধ্যস্থতা’ থেকে সরে গেল আমেরিকা!

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধ বন্ধের ‘মধ্যস্থতা’ থেকে সরে গেল মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার দাবি, অনেক চেষ্টার পরেও লাভ হয়নি! যুদ্ধ থামায়নি ইউক্রেন ও রাশিয়া। এই পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, এই দুই দেশের মধ্যে আর মধ্যস্থতার কাজ করবে না যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস এই তথ্য জানিয়েছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ট্যামি ব্রুস বলেন- আমরা সারা পৃথিবীতে বৈঠকে মধ্যস্থতা করার জন্য দৌড়ে বেড়াব না।

তবে তিনি এ-ও জানিয়েছেন, এই দুই দেশ যাতে কোনও চুক্তিতে পৌঁছায়, সেজন্য আমেরিকা বদ্ধপরিকর।

ব্রুস আরও বলেন, ‘এই সংঘাত কীভাবে শেষ হবে, তা নিয়ে ভাবনাচিন্তা করতে হবে দুই দেশকেই। এটা ওই দুই দেশের ওপরই নির্ভর করছে।

এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর গলাতেও শোনা গিয়েছিল একই সুর। তারা দু’জনেই জানিয়েছিলেন- যুদ্ধ থামানোর দায়িত্ব রাশিয়া এবং ইউক্রেনের।

ভান্স সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ’-কে বলেন, ‘একটা চুক্তিতে পৌঁছানো এবং এই নির্মম যুদ্ধ থামানোর দায়িত্ব দুই দেশের। এটা খুব শিগগিরই শেষ হবে না।

প্রসঙ্গত, একদিন আগেই ইউক্রেনের সঙ্গে খনিজ চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ এবং দুর্লভ কিছু খনিজ পাবে আমেরিকাও। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের আসার পর থেকেই তার প্রশাসন এই চুক্তি কার্যকর করতে চাইছিল। এক্ষেত্রে তাদের যুক্তি, জো বাইডেন প্রেসিডেন্ট থাকার সময় রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে বিপুল আর্থিক সাহায্য করেছে আমেরিকা। এই চুক্তিতে সই করে সেই ‘ঋণের’ কিছুটা অংশ শোধ করবে ভলোদিমির জেলেনস্কির দেশ।

ইউক্রেনের আশা, এর ফলে কিয়েভের কাছে আরও কিছু অস্ত্র বিক্রি করবে আমেরিকা, যা নিয়ে অতীতে বিধিনিষেধ ছিল। তারপরই প্রশ্ন উঠছে, তবে কি রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে?



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না