শনিবার, ৩ মে ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পাকিস্তানের সম্পৃক্ততা এখনো প্রমাণ করতে পারেনি ভারত: শাহবাজ
পাকিস্তানের সম্পৃক্ততা এখনো প্রমাণ করতে পারেনি ভারত: শাহবাজ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ভারত এখন পর্যন্ত পহেলগাঁও হামলার সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততার বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি। এটি পাকিস্তানকে কলঙ্কিত করার একটি সুস্পষ্ট প্রচেষ্টা।
শাহবাজ শরীফ আজ পাকিস্তানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
বৈঠকে পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ও ভ্রাতৃসুলভ সম্পর্ক পুনরায় নিশ্চিত করার অঙ্গীকার করা হয়। সেইসঙ্গে ভারতের পহেলগাঁও ঘটনার প্রেক্ষাপটে আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী শাহবাজ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান এবং পাকিস্তানের প্রতি তুরস্কের নিরবচ্ছিন্ন সমর্থনের প্রশংসা করেন। তিনি বলেন, এই সমর্থন দুই দেশের জনগণ ও সরকারের মধ্যকার সুগভীর ও পরীক্ষিত ভ্রাতৃসুলভ সম্পর্কেরই প্রতিফলন।
পহেলগাঁও ঘটনার পর উদ্ভূত সাম্প্রতিক উত্তেজনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ভারতের উসকানিমূলক আচরণের পরও পাকিস্তান দায়িত্বশীল ও সংযত অবস্থান গ্রহণ করেছে।
তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানায় এবং পহেলগাঁওয়ের ঘটনার সঙ্গে পাকিস্তানকে জড়ানোর ভারতের প্রচেষ্টা ভিত্তিহীন।
তিনি এ ঘটনার একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আহ্বান পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী আরও জানান, পাকিস্তান এমন তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবে এবং তুরস্ক যদি এতে অংশ নিতে চায়, তবে পাকিস্তান তা আন্তরিকভাবে স্বাগত জানাবে।
তুরস্কের রাষ্ট্রদূত পাকিস্তানের অবস্থানের প্রতি সমর্থন জানান এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে উত্তেজনা প্রশমনে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 