শিরোনাম:
●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী ●   মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের ●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

BBC24 News
সোমবার, ১৯ মে ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ক্যানসারে আক্রান্ত জো বাইডেন
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ক্যানসারে আক্রান্ত জো বাইডেন
৪৩৩ বার পঠিত
সোমবার, ১৯ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্যানসারে আক্রান্ত জো বাইডেন

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে, যা ইতিমধ্যে তাঁর হাড়ে ছড়িয়ে পড়েছে। রোববার তাঁর কার্যালয় এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।

গত সপ্তাহে ৮২ বছর বয়সী বাইডেন প্রস্রাবজনিত উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। এরপর শুক্রবার তাঁর প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়।

বাইডেনের শনাক্ত হওয়া ক্যানসার বেশ আগ্রাসী ধরনের। তাঁর গ্লিসন স্কোর ১০-এর মধ্যে ৯। যুক্তরাজ্যের বৃহত্তম ক্যানসার গবেষণা ও তহবিল সংস্থা ক্যানসার রিসার্চ ইউকের মতে, এ ধরনের ক্যানসার `উচ্চ-গ্রেড’ হিসেবে বিবেচিত হয়। এটা খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

গ্লিসন স্কোর প্রোস্টেট ক্যানসারের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মাত্রা বোঝাতে ব্যবহৃত হয়। এই স্কোর ক্যানসারের কোষের আকার, গঠন ও ছড়ানোর ধরন দেখে নির্ধারণ করা হয়। ক্যানসার কতটা আক্রমণাত্মক বা তীব্র এবং কেমন চিকিৎসা প্রয়োজন হতে পারে, তা এই স্কোর থেকে জানা যায়।বাইডেন ও তাঁর পরিবার চিকিৎসার বিভিন্ন পদ্ধতি নিয়ে ভাবছেন। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, এ ক্যানসার হরমোন-সংবেদনশীল। এর অর্থ হলো, এটি সম্ভবত নিয়ন্ত্রণে রাখা যাবে।

ক্যানসার শনাক্তের খবর প্রকাশিত হওয়ার পর নিজ দল ডেমোক্রেটিক পার্টি ও ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির পক্ষ থেকে সমর্থন ও সহানুভূতি পাচ্ছেন বাইডেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ‘জো বাইডেনের সাম্প্রতিক রোগনির্ণয়-সংক্রান্ত খবর শুনে গভীরভাবে মর্মাহত’।

ট্রাম্প বলেন, ‘আমরা জিল ও তাঁর পরিবারকে আমাদের আন্তরিক শুভকামনা জানাচ্ছি। আমরা জো–র দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি।’ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি পরিষদ সদস্য রো খান্না সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, তিনি বাইডেন ও তাঁর পরিবারের জন্য প্রার্থনা করছেন। তিনি বলেন, ‘জো ও জিল সব সময় লড়েছেন। আমি নিশ্চিত, সাহস ও মর্যাদা নিয়ে তাঁরা এই চ্যালেঞ্জও মোকাবিলা করবেন।’

এক বছরের সামান্য বেশি সময় আগে বয়স ও স্বাস্থ্যজনিত উদ্বেগের কারণে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন বাইডেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।

ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্যানুযায়ী, পুরুষেরা ত্বকের ক্যানসারে সবচেয়ে বেশি আক্রান্ত হন। এরপর তাঁদের মধ্যে প্রোস্টেট ক্যানসারের হার সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) মতে, প্রতি ১০০ পুরুষের মধ্যে ১৩ জন জীবনের কোনো না কোনো সময় প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হবেন। সিডিসি বলছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রোস্টেট ক্যানসার হওয়ার ঝুঁকি বাড়ে।হোয়াইট হাউস ছাড়ার পর থেকে বাইডেন বেশির ভাগ সময় লোকচক্ষুর অন্তরালে ছিলেন। এর থেকে তিনি হাতে গোনা কয়েকবার জনসমক্ষে এসেছেন।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট এপ্রিলে শিকাগোতে একটি সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা দেন। যুক্তরাষ্ট্রের প্রতিবন্ধী অধিকারবিষয়ক গোষ্ঠী ‘অ্যাডভোকেটস, কাউন্সেলরস অ্যান্ড রিপ্রেজেন্টেটিভস ফর দ্য ডিজেবল্ড’ সম্মেলন আয়োজন করেছিল।

মে মাসে বাইডেন বিবিসিকে একটি সাক্ষাৎকার দেন। হোয়াইট হাউস ছেড়ে আসার পর এটিই তাঁর প্রথম সাক্ষাৎকার। সেখানে তিনি স্বীকার করেন, ২০২৪ সালের নির্বাচন থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত তাঁর জন্য ‘কঠিন’ ছিল।

মে মাসেই এবিসি টেলিভিশন চ্যানেলের ‘দ্য ভিউ’ অনুষ্ঠানে অংশ নেন বাইডেন। সেখানে তাঁকে হোয়াইট হাউসের শেষ বছরে তাঁর স্মৃতিশক্তি হ্রাস–সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হয়। বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘এটি সমর্থন করার মতো কোনো প্রমাণ নেই।’

বাইডেন অনেক বছর ধরে ক্যানসার গবেষণার পক্ষে প্রচারণা চালিয়ে আসছেন। ২০২২ সালে তিনি ও তাঁর স্ত্রী জিল বাইডেন ‘ক্যানসার মুনশট’ উদ্যোগ পুনরায় শুরু করেন। ২০৪৭ সালের মধ্যে ৪০ লাখের বেশি ক্যানসারের মৃত্যু প্রতিরোধে গবেষণা ত্বরান্বিত করাই এই উদ্যোগের লক্ষ্য।বাইডেনের বড় ছেলে বাউ বাইডেন ২০১৫ সালে মস্তিষ্কের ক্যানসারে মারা যান।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন