শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
সোমবার, ২৬ মে ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | লাইফস্টাইল | শিরোনাম » ফরাসি প্রেসিডেন্টকে কি গালে চড় দিলেন স্ত্রী, কী বলছে এলিসি প্রাসাদ
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | লাইফস্টাইল | শিরোনাম » ফরাসি প্রেসিডেন্টকে কি গালে চড় দিলেন স্ত্রী, কী বলছে এলিসি প্রাসাদ
৩০৫০ বার পঠিত
সোমবার, ২৬ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফরাসি প্রেসিডেন্টকে কি গালে চড় দিলেন স্ত্রী, কী বলছে এলিসি প্রাসাদ

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁকে তাঁর স্ত্রী ব্রিজিত মাখোঁ দুই গালে চড় মেরেছেন—কয়েক সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কিন্তু মাখোঁর কার্যালয় থেকে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, এমন কিছু ঘটেনি। তবে একটি সূত্র দাবি করেছে, ভাইরাল মুহূর্তটির আগে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হচ্ছিল।

গতকাল রোববার ভিয়েতনাম দিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়া সফর শুরু করেছেন এমানুয়েল মাখোঁ। ভাইরাল ভিডিওটি রাজধানী হ্যানয়ের নই বাই আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ থেকে নামার আগমুহূর্তের বলে জানা গেছে।

সংক্ষিপ্ত ভিডিওটিতে উড়োজাহাজের দরজা খোলার সঙ্গে মাখোঁকে দরজা বরাবর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কয়েক সেকেন্ড পর ব্রিজিতের দুটি হাত পাশ থেকে হঠাৎ প্রেসিডেন্টের মুখে পড়তে দেখা যায়, যা অনেকটা চপেটাঘাত বলে মনে হয়েছে।ঘটনার আকস্মিকতায় মাখোঁকে হতভম্ব মনে হয়। তবে মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নেন তিনি এবং বাইরে উপস্থিত সাংবাদিকদের দিকে হাত নেড়ে অভিবাদন জানান।

উড়োজাহাজ থেকে সিঁড়ি দিয়ে নামার সময় মাখোঁ স্ত্রীকে ধরার জন্য হাত বাড়িয়ে দেন। কিন্তু ব্রিজিত তাঁর হাত না ধরে নিজেই রেলিং ধরে নামেন।

আজ সোমবার ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় এলিসি প্রাসাদ থেকে দেওয়া বিবৃতিতে মাখোঁকে উড়োজাহাজে স্ত্রীর চড় দেওয়ার বিষয়টি নাকচ করে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে সরাসরি নাকচ না করে ওই ঘটনার গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করেছেন সংশ্লিষ্ট ফরাসি কর্মকর্তারা।

মাখোঁর সঙ্গে ঘনিষ্ঠ এক কর্মকর্তা ফ্রান্সে সিএনএনের সহযোগী টেলিভিশন চ্যানেল বিএফএম টিভিকে বলেন, ‘এই দম্পতির মধ্যে তখন হালকা কথা–কাটাকাটি হচ্ছিল।’ এলিসি প্রাসাদের একটি সূত্র এই ঘটনাকে ‘ঘনিষ্ঠ মুহূর্ত’ বলে মন্তব্য করেছেন।সূত্রটি আজ সিএনএনকে বলেছে, ‘সফর শুরুর আগে প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী আরাম করে সময় কাটাচ্ছিলেন এবং মজাচ্ছলে একে অপরের সঙ্গে ঠাট্টামশকরা করছিলেন।’

সূত্রটি আরও বলেছে, ‘ষড়যন্ত্র তাত্ত্বিকদের গুজব ছড়াতে এর চেয়ে বেশি কিছু দরকার ছিল না।’ তিনি অভিযোগ করেন, রাশিয়ার পক্ষে যারা অনলাইনে অপপ্রচার চালায়, তারা খুব দ্রুত ঘটনাটিকে বিকৃত করে বিতর্ক তৈরি করেছে।

---২০২২ সালে রাশিয়ার হামলা শুরুর পর থেকে ইউক্রেনকে রক্ষার্থে সমন্বিত ইউরোপীয় পদক্ষেপ গড়ে তোলায় নেতৃত্ব দিচ্ছেন এমানুয়েল মাখোঁ। এ কারণে তিনি রাশিয়ার বিভিন্ন অপপ্রচারের মুখোমুখি হচ্ছেন।হ্যানয়ের ঘটনার কয়েক দিন আগে মাখোঁর বিরুদ্ধে আরেকটি অপপ্রচার ছড়ানো হয়েছিল। চলতি মাসের শুরুর দিকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে তিনি কোকেনের একটি প্যাকেট নিজের পকেটে ঢোকান বলে দাবি করা হয়েছিল।

ওই ভিডিওটি কিয়েভে যাওয়ার পথে ট্রেনে ধারণা করা। তখন সেখানে মাখোঁর সঙ্গে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্ৎস এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ছিলেন। এলিসি প্রাসাদ থেকে ভিডিওটি ‘মিথ্যা’ বলে দাবি করা হয়েছিল। বলা হয়েছিল, এটি কোকেনের প্যাকেট নয়, একটি টিস্যু।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প